1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বশান্তি কল্যাণে বাঁশখালীর ত্রিনাথ আশ্রমে গঙ্গাপূজা, মনসাপূজা ও মহানামযজ্ঞ ২৪-২৫ জুন গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের ছবি অবমাননায় বাংলাদেশ ইসকনের নিন্দা খাগড়াছড়িতে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে হিন্দু তরুণীর মৃত্যু গাইবান্ধার পলাশবাড়ীর ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীদের মৌন প্রতিবাদ প্রকাশ্যে ভগবান শ্রীরামকে অবমাননার প্রতিবাদে ঢাবিতে প্রতিবাদের ডাক গাইবান্ধায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি স্কুলে খেলা-ধুলার সময় পড়ে আহত, চিকিৎসাধীন অবস্থায় শিক্ষার্থীর মৃত্যু শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তনের ঘোষণা, নতুন নাম হতে যাচ্ছে ‘মহাস্থান উপজেলা’ টরন্টোতে বৈচিত্র্য ও সঙ্গীতের উৎসবে নজর কাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয় বোনের সুস্থতায় রাতভর মন্দিরে প্রার্থনা করেছিলেন হৃতিক

বাগেরহাটের মোরেলগঞ্জে মন্দিরে চুরি ও প্রতিমা ভাংচুর, গ্রিল কেটে ঢুকে নগদ অর্থসহ মালামাল লুট।

নিজস্ব প্রতিবেদনঃ অভিজিৎ দেউড়ী | বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

 

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ৫ নম্বর রামচন্দ্রপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত কুমারখালী সার্বজনীন শ্রী শ্রী হরিগুরু গোপালচাঁদ ভক্ত সংঘ সেবাশ্রম মন্দিরে চুরি ও ভাংচুরের ঘটনা ঘটেছে। গত ২৫ এপ্রিল ২০২৬ ইং দিবাগত রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা মন্দিরের পশ্চিম পাশের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এ ঘটনা ঘটায়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে ঠাকুর ঘরের তালা ভেঙে ভেতরে থাকা প্রতিমা ফেলে ভাংচুর করে। একই সঙ্গে তারা দুইটি পিতলের জলঘট, দুটি কাশার ঝাঁঝ, ঠাকুরের ভোগের জন্য ব্যবহৃত কাসার থালা এবং নগদ প্রণামীর আনুমানিক ১২০০ থেকে ১৩০০ টাকা নিয়ে যায়। এছাড়াও সোলার প্যানেল, ব্যাটারি ও অন্যান্য কিছু মালামাল চুরি করে নিয়ে পালিয়ে যায়। সত্য সনাতন টিভি

 

ঘটনার পরদিন ২৬ এপ্রিল সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মন্দির কমিটির সভাপতি বরেন্দ্র নাথের সঙ্গে কথা বলেন। সত্য সনাতন টিভি

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট