রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন

সাতক্ষীরায় হিন্দু নারী দোকানিকে হত্যা করে স্বর্ণালংকার লুট, পুকুর থেকে মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

 

সাতক্ষীরার সদর উপজেলায় এক নারী দোকানিকে ইট দিয়ে মাথা ও কপালে আঘাত করে হত্যা করার পর তার স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

 

রবিবার (২৬ এপ্রিল) রাতের দিকে সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামে এ ঘটনা ঘটে। পরদিন সোমবার (২৭ এপ্রিল) ভোররাতে স্থানীয় একটি পুকুর থেকে নিহত নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। সত্য সনাতন টিভি

 

নিহত বীথিকা রানী ঘোষ (৪৫) মাগুরা কুলুপাড়া গ্রামের মৃত বিশ্বনাথ ঘোষের স্ত্রী। তিনি স্থানীয় মাগুরা বৌবাজার এলাকায় একটি মুদি দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করতেন।

 

স্থানীয়দের বরাতে জানা যায়, স্বামীর মৃত্যুর পর বীথিকা রানী একাই দোকান চালিয়ে সংসার চালাচ্ছিলেন। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে দোকানের পথে যাওয়ার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। সত্য সনাতন টিভি

 

পরিবারের দাবি, তার হাতে স্বর্ণের রুলি, গলায় চেইন ও কানে দুল ছিল। ঘটনার পর এসব গহনা আর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, স্বর্ণালংকার ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হয়েছে।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়। সত্য সনাতন টিভি

 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews