শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় গীতা শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদের মধ্যে শ্রীমদ্ভগবদ্গীতা বিতরণ গোলপাহাড় মহাশ্মশানের নতুন কমিটিতে নেতৃত্বে আর. কে. দাশ রুপু ও রুবেল দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সরস্বতী জ্ঞান মন্দিরে পঞ্চঘণ্টা স্থাপন ও উদ্বোধন গোলপাহাড় মন্দির কমিটির সব পদ থেকে আয়ান শর্মার পদত্যাগ হরিজন সম্প্রদায়ের প্রথম নারী গ্র্যাজুয়েট সনু রানী দাস বরিশালে সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” চিন্ময় কৃষ্ণ দাসকে ব্যঙ্গের অভিযোগে সাংবাদিকের পোস্ট ভাইরাল মাদ্রাসা নিয়ে পোস্ট, তাতে আটক করা হলো স্কুলশিক্ষক নারায়ণ চন্দ্রকে কৌশিকী অমাবস্যার অন্তর্নিহিত শিক্ষা: অশুভের বিরুদ্ধে শুভশক্তির জাগরণ চিন্ময় কৃষ্ণ দাসের মাতৃদেবী সন্ধ্যা রাণী ধরের পরলোকগমন, শেষ দর্শন থেকে বঞ্চিত ছেলে

পূজা উদযাপন ফ্রন্টের নেতা অনিক দাসের বাবার মৃত্যুতে শোক প্রকাশ।

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ২২৫ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের বগুড়া জেলা শাখার আহ্বায়ক অতুল চন্দ্র দাসের বড় ভাই এবং সংগঠনটির বগুড়া সদর উপজেলা শাখার সদস্য সচিব অনিক চন্দ্র দাসের পিতা অনিল চন্দ্র দাস আর নেই।

 

পারিবারিক সূত্রে জানা যায়, আজ রাত আড়াইটা (২:৩০) সময় অসুস্থতাজনিত কারণে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বগুড়ার সাবগ্রাম দাসপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। সত্য সনাতন টিভি

 

অনিল চন্দ্র দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আদমদীঘি উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক সৌরভ কুমার কর্মকার ও সদস্য সচিব অভিলাশ কুমার বর্মনসহ সংগঠনের নেতৃবৃন্দ। এক শোকবার্তায় তাঁরা মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সত্য সনাতন টিভি

 

স্থানীয় সনাতনী সমাজে অনিল চন্দ্র দাসের অবদান স্মরণ করে নেতৃবৃন্দ বলেন, তাঁর মৃত্যুতে একটি শূন্যতা তৈরি হয়েছে, যা সহজে পূরণ হওয়ার নয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews