শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় গীতা শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদের মধ্যে শ্রীমদ্ভগবদ্গীতা বিতরণ গোলপাহাড় মহাশ্মশানের নতুন কমিটিতে নেতৃত্বে আর. কে. দাশ রুপু ও রুবেল দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সরস্বতী জ্ঞান মন্দিরে পঞ্চঘণ্টা স্থাপন ও উদ্বোধন গোলপাহাড় মন্দির কমিটির সব পদ থেকে আয়ান শর্মার পদত্যাগ হরিজন সম্প্রদায়ের প্রথম নারী গ্র্যাজুয়েট সনু রানী দাস বরিশালে সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” চিন্ময় কৃষ্ণ দাসকে ব্যঙ্গের অভিযোগে সাংবাদিকের পোস্ট ভাইরাল মাদ্রাসা নিয়ে পোস্ট, তাতে আটক করা হলো স্কুলশিক্ষক নারায়ণ চন্দ্রকে কৌশিকী অমাবস্যার অন্তর্নিহিত শিক্ষা: অশুভের বিরুদ্ধে শুভশক্তির জাগরণ চিন্ময় কৃষ্ণ দাসের মাতৃদেবী সন্ধ্যা রাণী ধরের পরলোকগমন, শেষ দর্শন থেকে বঞ্চিত ছেলে

চট্টগ্রামে ধর্মীয় ও সামাজিক অঙ্গনের পরিচিত মুখ টিবলু আর নেই

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ২১৫ বার পড়া হয়েছে

 

চট্টগ্রাম মৃৎশিল্পী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ন্যাশনাল এস্ট্রোলজার্স সোসাইটি, চট্টগ্রাম বিভাগীয় শাখার সহ-সাংগঠনিক সম্পাদক জ্যোতিষ শাস্ত্রী আচার্য্য অনন্ত শাস্ত্রী টিবলু আর নেই। তিনি আজ ২৪ এপ্রিল ২০২৬ ইংরেজি রোজ শুক্রবার দুপুর ১২ ঘটিকার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সত্য সনাতন টিভি

 

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন। অসুস্থতা গুরুতর হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

আচার্য্য অনন্ত শাস্ত্রী টিবলু পেশাগত ও সামাজিক জীবনে অত্যন্ত সজ্জন, ধর্মপ্রাণ ও মানবিক ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। জ্যোতিষশাস্ত্র চর্চার পাশাপাশি তিনি বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। চট্টগ্রামের মৃৎশিল্পী সমাজের সংগঠনিক কার্যক্রমেও তাঁর অবদান উল্লেখযোগ্য। সত্য সনাতন টিভি

 

তাঁর অকাল প্রয়াণে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 

অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে, “ওঁ গঙ্গা দহেয়ং সর্বগাত্রানি, দিব্যান্ লোকান্ স গচ্ছতু” এই মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে তাঁর আত্মার সদগতি কামনা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews