রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন

সন্দ্বীপে বিদ্যুৎস্পৃষ্টে নবম শ্রেণির শিক্ষার্থী অপূর্ব পালের মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপূর্ব পাল (১৪) নামের এক নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ২২ এপ্রিল ২০২৬ ইংরেজি রোজ বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

 

নিহত অপূর্ব পাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হেমন্দ্র মাস্টারের বাড়ির বাসিন্দা। তিনি নান্টু পাল ও মঞ্জু পালের ছেলে। অপূর্ব পাল স্থানীয় দ্বীপ বন্ধু মুস্তাফিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। সত্য সনাতন টিভি

 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা আনুমানিক ৬টা ২৫ মিনিটের দিকে প্রতিবেশীর ঘরে গিয়ে বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন অপূর্ব। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে স্বর্ণদ্বীপ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সত্য সনাতন টিভি

 

 

পরে ময়নাতদন্তের জন্য মরদেহকে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং আজ সকালবেলা ময়নাতদন্ত শেষে পরিবারকে মরদেহ হস্তান্তর করা হয়।

 

অপূর্বের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। কেউ কেউ যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তার ছবি যুক্ত করে শোক বার্তা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews