1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের পরাজয় বেঙ্গালুরুতে ৫ বছরের শিশুকে হত্যার অভিযোগ, মা ও প্রেমিকের বিরুদ্ধে মামলা ইউরোপের মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ বোয়ালখালীতে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবসে অষ্টপ্রহর মহোৎসব বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ বসতঘর ভস্মীভূত ফরিদপুর পৌর মহাশ্মশান কমিটি গঠন নিয়ে প্রতিবাদ ও পুনর্গঠনের দাবি। সৎসঙ্গ বাংলাদেশ মহেশখালী উপজেলা শাখার নবগঠিত কার্যকরী কমিটির আত্মপ্রকাশ বগুড়ায় হিন্দু ছাত্র মহাজোটের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন বরগুনায় মা-দুই কন্যার মৃত্যু: রহস্য উদ্ঘাটনের দাবিতে মানববন্ধন গাইবান্ধায় বজ্রপাতে মা–ছেলের মর্মান্তিক মৃত্যু

উখিয়ায় অক্ষয়া তৃতীয়ায় গীতা বিতরণ ও ধর্মীয় অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : সমীর রুদ্র | কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

 

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালংয়ের কাশিয়ার বিল এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী শ্রীশ্রী হরি মন্দির প্রাঙ্গণে অক্ষয়া তৃতীয়া উপলক্ষে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে গোপাল ও গীতা বিতরণ, শ্রীগুরু পূজা, পাল্লা কীর্তন এবং মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। সত্য সনাতন টিভি

 

মন্দির পরিচালিত শ্রী কৃষ্ণ গীতা শিক্ষা নিকেতন ও গুরুকুল শিক্ষা কার্যক্রমের শিক্ষার্থীদের মধ্যে গীতা ও গোপাল বিতরণ করা হয়। এতে গুরুকুলের ৭০ জন শিক্ষার্থীকে বড় আকারের গীতা ও গোপাল প্রদান করেন কৃষ্ণভক্ত চিকিৎসক ডা. অশোক বিশ্বাস ও তাঁর পরিবারের সদস্যরা।

 

অনুষ্ঠানটি আয়োজন করে কাশিয়ার বিল শ্রীশ্রী হরি মন্দির পরিচালনা কমিটি এবং মহোৎসব পরিচালনা কমিটি। আয়োজনে স্থানীয় সনাতনী অভিভাবক, সম্মানিত অতিথিবৃন্দ, গুরুকুলের শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। সত্য সনাতন টিভি

 

এ ছাড়া অনুষ্ঠানে নারায়ণ পুরী মহারাজের শ্রীগুরু পূজা এবং ভক্তিমূলক পাল্লা কীর্তনের আয়োজন করা হয়, যা ভক্তদের মাঝে বিশেষ উৎসাহ সৃষ্টি করে। শেষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

 

অক্ষয়া তৃতীয়া উপলক্ষে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে উখিয়া ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তদের অংশগ্রহণে মন্দির প্রাঙ্গণ এক মিলনমেলায় পরিণত হয়। সত্য সনাতন টিভি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট