রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন

গীতাপাঠে নিজেদের মধ্যে বিশৃঙ্খলার জেরে অনুষ্ঠানস্থল লন্ডভন্ড, আহত ৬

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ত্রিপুরা সম্প্রদায়ের একটি ধর্মীয় গীতা পাঠ ও মহোৎসব অনুষ্ঠান কিশোরদের হামলায় ভণ্ডুল হয়ে গেছে। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন।

 

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লা গ্রামের গলাচিপা খামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়লা মধ্যটিলা ত্রিপুরাপাড়া থেকে আসা কয়েকজন কিশোর অনুষ্ঠানস্থলে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ সময় আয়োজকদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। পরে দুই পক্ষের সমাজপতিরা বিষয়টি মীমাংসার আশ্বাস দিলে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হয়। সত্য সনাতন টিভি

 

তবে বিকেলের দিকে খামারপাড়া সমাজের সরদার সেকান্ত ত্রিপুরা ও তাঁর সহযোগীরা মধ্যটিলা সমাজের সরদার নিকেন্দ্র ত্রিপুরার সঙ্গে আলোচনা করতে গেলে পুনরায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষ বাধে। সত্য সনাতন টিভি

 

সংঘর্ষে খামারপাড়ার রূপ কুমার ত্রিপুরা (২৬), পঞ্চ কুমার ত্রিপুরা (৩২), রিফন ত্রিপুরা (২৫), সহেল ত্রিপুরা (২২), আলোমতি ত্রিপুরা (৩৫) এবং মধ্যটিলা এলাকার পুকতি ত্রিপুরা (৪৮) আহত হন।

 

খামারপাড়া সমাজের সরদার সেকান্ত ত্রিপুরা অভিযোগ করেন, ১৬ থেকে ১৮ বছর বয়সী কয়েকজন কিশোর মদ্যপ অবস্থায় অনুষ্ঠানে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং নারীদের উত্ত্যক্ত করার চেষ্টা চালায়। পরে বিষয়টি শান্ত করতে গেলে তাঁদের ওপর হামলা করা হয়। সত্য সনাতন টিভি

 

স্থানীয়দের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে একটি কিশোর গোষ্ঠী নানা অপকর্মে জড়িত। তবে ভয়ে অনেকে প্রকাশ্যে কথা বলতে চান না। সত্য সনাতন টিভি

 

অন্যদিকে মধ্যটিলা ত্রিপুরা সম্প্রদায়ের প্রতিনিধি বৈশ্য কুমার ত্রিপুরা বলেন, ধর্মীয় অনুষ্ঠানে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা দুঃখজনক। সংশ্লিষ্টদের বিরুদ্ধে সামাজিকভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে, প্রয়োজনে আইনি পদক্ষেপও নেওয়া হতে পারে।

 

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews