1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের পরাজয় বেঙ্গালুরুতে ৫ বছরের শিশুকে হত্যার অভিযোগ, মা ও প্রেমিকের বিরুদ্ধে মামলা ইউরোপের মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ বোয়ালখালীতে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবসে অষ্টপ্রহর মহোৎসব বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ বসতঘর ভস্মীভূত ফরিদপুর পৌর মহাশ্মশান কমিটি গঠন নিয়ে প্রতিবাদ ও পুনর্গঠনের দাবি। সৎসঙ্গ বাংলাদেশ মহেশখালী উপজেলা শাখার নবগঠিত কার্যকরী কমিটির আত্মপ্রকাশ বগুড়ায় হিন্দু ছাত্র মহাজোটের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন বরগুনায় মা-দুই কন্যার মৃত্যু: রহস্য উদ্ঘাটনের দাবিতে মানববন্ধন গাইবান্ধায় বজ্রপাতে মা–ছেলের মর্মান্তিক মৃত্যু

গাইবান্ধায় হরিজন সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ, বিচার দাবি ভুক্তভোগী পরিবারের

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

 

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া এলাকায় হরিজন সম্প্রদায়ের এক ব্যক্তির ওপর হামলা ও বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। চুরির অপবাদকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ঈদুল ফিতরের কিছুদিন আগে কামারপাড়ার বাসিন্দা আবদুর রশিদ (ওরফে ওসি) নামের এক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনার জন্য তিনি একই এলাকার রবিন বাশফোঁড়কে দায়ী করেন। তবে রবিন অভিযোগ অস্বীকার করে প্রমাণ দাবি করেন। পরে বিষয়টি স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা হয়। ওই সালিশে চুরির অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি পরিবারের।

 

রবিন বলেন, গত শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে তিনি বাজারে কাজে গেলে আবদুর রশিদ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এতে তিনি বাড়িতে ফিরে বিষয়টি তাঁর বাবা হীরালাল বাশফোঁড়কে জানান। পরে হীরালাল স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের কাছে বিচার চাইতে যান। সত্য সনাতন টিভি

 

পরিবারের অভিযোগ, বিচার চাওয়ার বিষয়টি জানাজানি হলে ক্ষিপ্ত হয়ে আবদুর রশিদ একদল লোক নিয়ে হীরালালের ওপর হামলা চালান। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে। তাঁর মাথা ও হাতে জখম হয়েছে। একই সঙ্গে তাঁদের বসতঘর ভাঙচুর করা হয় বলেও অভিযোগ করা হয়েছে। সত্য সনাতন টিভি

 

বর্তমানে হীরালাল বাশফোঁড় হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের শয্যায় শুয়ে তিনি বলেন, “সামান্য অপবাদ দিয়ে আমাদের ওপর এভাবে হামলা চালানো হলো। আমরা কি এই দেশে নিরাপদ নই? আমরা এর সুষ্ঠু বিচার চাই।”

 

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা এ হামলার নিন্দা জানিয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সত্য সনাতন টিভি

 

এ ঘটনায় রবিন বাশফোঁড় সাদুল্লাপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে পুলিশ এখনো মামলা গ্রহণ করেছে কি না বা অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের বক্তব্য জানার চেষ্টা করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট