
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা ফকিরহাট এলাকার মধ্যম ঘোড়ামরা জলদাস পাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী “শ্রীশ্রী রাম-কৃষ্ণ মন্দিরের” (পাঞ্চজন্য গীতা শিক্ষা কেন্দ্র) প্রাঙ্গণে এক ধর্মীয় ও গীতা-ময় পরিবেশে গীতা স্কুল পুনঃউদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ১৭ এপ্রিল ২০২৬ ইংরেজি, শুক্রবার সকাল ৯ ঘটিকায় অনুষ্ঠিত এ মহতী আয়োজনে অনলাইন ভিত্তিক সামাজিক ও ধর্মীয় প্ল্যাটফর্ম “চট্টগ্রাম সনাতনী বন্ধু জোন” এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শ্রীমদ্ভগবদগীতা, স্টেন খাতা এবং হোয়াইট বোর্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল শিশু-কিশোরদের মধ্যে ধর্মীয় শিক্ষা বিস্তার ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করা। সত্য সনাতন টিভি
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “চট্টগ্রাম সনাতনী বন্ধু জোন” গ্রুপের উপদেষ্টা শ্রীমান অধীর শীল (চকরিয়া)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডমিন শ্রীমান মুন্না নাথ (মিরসরাই) এবং শ্রীমান সজল দাশ (আনোয়ারা)।

এছাড়াও সংগঠনের মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমান হৃদয় বণিক (হাটহাজারী), শ্রীমান জয় দাশ (রাউজান) ও শ্রীমতি পূর্ণিমা হাওলাদার (বদ্দারহাট)। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমান সুব্রত পালিত (সাতকানিয়া) ও শ্রীমান বিপ্লব ধর (হাটহাজারী)। সত্য সনাতন টিভি
স্থানীয় পর্যায়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “পাঞ্চজন্য গীতা শিক্ষা কেন্দ্রের” শিক্ষক শ্রীমান সুমন চন্দ্র দাস, শ্রীশ্রী রক্ষা কালী মন্দির কমিটির সভাপতি শ্রীমান বিপ্লব নাথ, শ্রীমান সুব্রত নাথসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ধর্মপ্রাণ ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথি শ্রীমান অধীর শীল তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সময়ে শিশু কিশোররা অধিকাংশই অবসর সময় বিভিন্ন বিনোদন কেন্দ্র, পার্ক বা সিনেমা হলে ব্যয় করছে। তবে “চট্টগ্রাম সনাতনী বন্ধু জোন” এর তরুণ সদস্যরা তাদের সময় ব্যয় করছে সম্পূর্ণ ভিন্ন ও প্রশংসনীয় কাজে গীতা শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা, পুনঃউদ্বোধন এবং ধর্মীয় শিক্ষা সামগ্রী বিতরণের মাধ্যমে সনাতন ধর্মীয় জ্ঞান বিস্তারে কাজ করছে। সত্য সনাতন টিভি
তিনি বলেন, এই উদ্যোগ শুধু সামাজিক কার্যক্রম নয়, বরং এটি একটি ধর্মীয় ও নৈতিক পুনর্জাগরণের প্রয়াস, যা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা প্রদান করবে।
প্রধান অতিথি আরও বলেন, বর্তমান সময়ে অনেক পরিবারে শিশুদের ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষার পরিবর্তে শুধুমাত্র আধুনিক শিক্ষার ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এর ফলে তারা শ্রীমদ্ভগবদগীতার মতো আধ্যাত্মিক জ্ঞান থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে।
তিনি সতর্ক করে বলেন, ধর্মীয় শিক্ষা ব্যতীত শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে পরিপূর্ণ মানুষ গড়ে ওঠে না। তাই তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান, যেন তারা তাদের সন্তানদের সপ্তাহে অন্তত একদিন গীতা স্কুলে পাঠানোর ব্যবস্থা করেন, যাতে তারা নৈতিক, আধ্যাত্মিক ও মানবিক গুণাবলি অর্জন করতে পারবে। সত্য সনাতন টিভি
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়। গীতা পাঠ, আলোচনা ও শিক্ষা সামগ্রী বিতরণের মাধ্যমে পুরো অনুষ্ঠানটি এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করে, যা উপস্থিত সকলের মধ্যে গভীর প্রভাব ফেলে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত আকারে পরিচালিত হলে সমাজে ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।