রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন

মিরসরাইয়ে গীতা স্কুল উদ্বোধন, ৪৫টি গীতা বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ২৫৯ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের মিরসরাই উপজেলার সিদ্দেশ্বরীতে ‘পার্থ সারথী গীতা শিক্ষালয়’ নামে একটি গীতা স্কুলের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় সিদ্দেশ্বরী শ্রীশ্রী কালী বাড়ি ধ্রুব সংঘের উদ্যোগে এবং বাংলাদেশ গীতা পরিষদ, মিরসরাই উপজেলা শাখার আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সত্য সনাতন টিভি

 

অনুষ্ঠানে নতুন প্রতিষ্ঠিত এই গীতা স্কুলে শিক্ষার্থীদের মাঝে ৪৫টি গীতা বিতরণ করা হয়। আয়োজকেরা জানান, ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গীতা বিতরণে সহযোগিতা করে শারজাহ গীতা সংঘ।

 

গীতা স্কুলে পাঠদান করবেন শ্রীমতি আঁখি চক্রবর্তী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিদ্দেশ্বরী শ্রীশ্রী কালী বাড়ি কমিটির সাধারণ সম্পাদক অজিত নাথ।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালী বাড়ি কমিটির অর্থ সম্পাদক খোকন শর্মা, পৃষ্ঠপোষক হারাধন নাথ ও সুমন নাথ, পূজা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ছোটন ভৌমিক, গীতা পরিষদ মিরসরাইয়ের সভাপতি অসীম সেন, পৃষ্ঠপোষক অর্জুন দাসসহ গীতা পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা। সত্য সনাতন টিভি

 

এ সময় গীতা স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গ্রামবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকেরা জানান, ভবিষ্যতে এই শিক্ষালয়ের কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews