1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ২৭ মে ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেমের টানে ঘড় বাঁধলেন তজিম্মুদ্দিন থানার দুই সনাতনী তরুণ তরুণী। বেতারে উপস্থাপকদের পোশাকবিধি ঘিরে বিতর্ক, সামাজিক মাধ্যমে আলোচনা তুঙ্গে। ভারত যা চাইবে, তা-ই পাবে: মোদিকে নিয়ে ট্রাম্পের প্রশংসা গাবতলীতে গৃহবধূ রিতা মজুমদার হত্যা মামলায় গ্রেপ্তার ২ শ্রীমান অমল কৃষ্ণ দাস প্রভু (ড. অভিনব গ্রোভার)-এর জীবন, সাধনা ও বৈজ্ঞানিক অর্জন। রাশিয়ায় আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে রূপকথা রায়ের স্বর্ণজয়। প্রযুক্তিকে মানবসেবায় রূপ দিতে প্রীতম পালের বায়োনিক হাত উদ্যোগ। কান্তি বন্ধু ব্রহ্মচারী মহারাজের সঙ্গে হিন্দু ছাত্র পরিষদের সাক্ষাৎ। আদমদীঘিতে ৭ ফুট উচ্চতার গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চট্টগ্রামে সনাতনী ধর্মীয় রক ব্যান্ড ‘টিম শ্রীকৃষ্ণ’-এর জমকালো আত্মপ্রকাশ।

হবিগঞ্জে ডেকে নিয়ে গিয়ে গোপেশ সূত্রধরকে হত্যার অভিযোগ।

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

হবিগঞ্জের লাখাই উপজেলায় এক ব্যক্তিকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত গোপেশ সূত্রধরের পরিবার দাবি করেছে, পরিকল্পিতভাবে অপহরণ করে কয়েক দিন আটকে রেখে নির্যাতনের পর তাকে হত্যা করা হয়েছে।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার করাব ইউনিয়নের করাব গুদারাঘাট কদমতলী সড়ক এলাকার বাসিন্দা গোপেশ সূত্রধরকে একই এলাকার এক ব্যক্তি কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর কয়েক দিন তাকে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ পরিবারের।

 

পরে স্থানীয় কয়েকজন বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে আনার পরপরই গোপেশ অসুস্থ হয়ে পড়েন এবং রক্তবমি শুরু হয়। গুরুতর অবস্থায় তাকে চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

নিহতের স্বজনদের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তিরা প্রভাবশালী হওয়ায় শুরুতে পুলিশ মৃতদেহের ময়নাতদন্তে বাধা দেয়। পরে স্থানীয়দের প্রতিবাদের মুখে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।

 

নিহত গোপেশ সূত্রধরের পরিবার অত্যন্ত অসহায় অবস্থায় রয়েছে। তাঁর একমাত্র সন্তান রয়েছে এবং স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে তারা এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। সত্য সনাতন টিভি

 

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট