রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন

বগুড়ার আদমদীঘিতে মুসলিম নারী হিন্দু সেজে হরিবাসরে অবস্থান আটক ২

  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলার দুই মুসলিম নারী শাঁখা-বালা ও মাথায় সিঁদুর পরিধান করে হিন্দু সেজে বগুড়ার আদমদীঘিতে হরিবাসর অনুষ্ঠানে মন্দিরে প্রবেশ করে সন্দেহজনকভাবে অবস্থান করায় স্থানীয়দের হাতে আটক হয়ে পরে পুলিশের কাছে সোপর্দ হয়েছেন।

 

বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের বরবরিয়া গ্রামস্থ সার্বজনীন পূজা মন্দিরে এ ঘটনা ঘটে।

 

আটককৃত দুই নারী হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ডরমন্ডল চকবাজার গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী শেরফুল আক্তার সুপ্ততা (২৫) এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার পুরাইকলা গ্রামের বাহার উদ্দিন মিয়ার স্ত্রী মাহন বেগম (৩৬)। সত্য সনাতন টিভি

 

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের বরবরিয়া গ্রামস্থ সার্বজনীন পূজা মন্দিরে ষোল প্রহরব্যাপী হরিবাসর চলছিল। এ সময় বিকেলে ওই দুই নারী হিন্দু সেজে শাঁখা-বালা ও মাথায় সিঁদুর পরে মন্দিরে প্রবেশ করেন এবং সেখানে সন্দেহজনকভাবে অবস্থান করতে থাকেন।

 

তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে মন্দিরে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু তারা সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হন। পরে স্থানীয়রা তাদের আটক করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে আদমদীঘি থানায় খবর দেন। সত্য সনাতন টিভি

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের জিজ্ঞাসাবাদ করে। তবে তারা কোনো সঠিক উত্তর দিতে না পারায় পরে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

গ্রেপ্তারকৃত দুই নারী ভিন্ন জেলার ও মুসলিম পরিবারের। তারা কোনো অপরাধ সংঘটনের উদ্দেশ্যে ওই মন্দিরে হরিবাসর অনুষ্ঠানে যোগ দেয় বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews