বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান

  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

 

ঢাকা-১৭ আসনের পাঁচটি মন্দিরে মোট ৬ কোটি ৫০ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা এসেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আসনটির সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই অনুদান প্রদান করা হচ্ছে। প্রতিটি মন্দির পাবে ১ কোটি ৩০ লাখ টাকা করে।

 

রাজধানীর মহাখালী এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে সোমবার (৬ এপ্রিল) প্রধান অতিথির প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি এ ঘোষণা দেন।

 

অনুদানপ্রাপ্ত উপাসনালয়ের মধ্যে রয়েছে মহাখালী বিটিসিএল সার্বজনীন দুর্গা মন্দির, শিবকালী মন্দির, রাধা-কৃষ্ণ মন্দির এবং আইডি হাসপাতাল মন্দিরসহ মোট পাঁচটি মন্দির। সত্য সনাতন টিভি

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত এবং প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারীসহ দলীয় ও স্থানীয় নেতারা। সত্য সনাতন টিভি

 

বক্তারা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের পাশাপাশি এলাকায় অবকাঠামোগত উন্নয়নেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর প্রতিনিধি আব্দুর রহমান সানি জানান, এলাকায় সড়ক উন্নয়ন, বস্তি এলাকার যোগাযোগব্যবস্থা উন্নয়ন, খেলার মাঠ সংস্কার এবং গুলশান এলাকার লেক পরিষ্কার ও সৌন্দর্যবর্ধনের মতো বিভিন্ন প্রকল্প পর্যায়ক্রমে বাস্তবায়ন ও পরিদর্শন করা হবে।

 

এ সময় জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, সব ধর্মের মানুষের উন্নয়ন নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে এবং তা বাস্তবায়নে কাজ চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews