বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

দিঘায় শুটিং করতে গিয়ে পানিতে ডুবে অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু।

  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় পানিতে ডুবে মারা গেছেন। রোববার দিঘার তালসারিতে একটি ধারাবাহিকের শুটিং চলাকালে এ দুর্ঘটনা ঘটে। তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর।

 

 

ভারতের গণমাধ্যম সূত্রে জানা গেছে, শুটিংয়ের একটি দৃশ্য ধারণের সময় তিনি তালসারির সমুদ্রসৈকতে পানিতে নামেন। এ সময় হঠাৎ তিনি তলিয়ে গেলে শুটিং ইউনিটের সদস্য ও টেকনিশিয়ানরা দ্রুত তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।৷ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে যাওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়েছে।

 

 

১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্মগ্রহণ করেন রাহুল অরুণোদয়। অভিনয়জীবনে তিনি প্রায় ৪৫০টির বেশি নাটকে অভিনয় করেছেন। বড় পর্দায় তাঁর যাত্রা শুরু হয় ‘চিরদিনই তুমি যে আমার’ চলচ্চিত্রের মাধ্যমে। ছবিটি বক্স অফিসে সাফল্য পাওয়ার পর অল্প সময়েই তিনি দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন।

 

 

পরবর্তী সময়ে তিনি বাণিজ্যিক ও মূলধারার বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করে নিজের অবস্থান সুদৃঢ় করেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘জ্যাকপট’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘কাগজের বউ’ ও ‘আকাশ অংশত মেঘলা’।

 

 

ব্যক্তিগত জীবনে ২০১০ সালে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাহুল। ২০১৭ সাল থেকে তাঁদের আলাদা বসবাস শুরু হয় এবং পরবর্তী সময়ে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। তাঁদের একমাত্র সন্তান সহজ। সম্প্রতি তিনি ‘সহজকথা’ নামে একটি পডকাস্ট শুরু করেছিলেন, যা শ্রোতাদের মধ্যে আলোচনায় আসে।

 

 

রাহুল অরুণোদয়ের আকস্মিক মৃত্যুতে পশ্চিমবঙ্গের চলচ্চিত্র ও নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও ভক্তরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews