রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন

ঈদে বাজি ফোটানোকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশ সদস্যের স্ত্রী নিহত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

মাদারীপুরের সদর উপজেলায় বাজি ফোটানোকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ সদস্যের স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে।

 

স্থানীয় সূত্র ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রাখালহাটি গ্রামে গত বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে কয়েকজন শিশু পটকাবাজি ফোটাচ্ছিল। এ সময় বাজির ফুলকি গিয়ে পড়ে প্রতিবেশী মন্টু শিকদারের স্ত্রী অমৃতি শিকদারের কাপড়ে। ঘটনাটি ঘিরে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। সত্য সনাতন টিভি

 

একপর্যায়ে পুলিশ সদস্য সুব্রত শিকদারের স্ত্রী বনানী শিকদার (৩৫) ও প্রতিবেশীদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। অভিযোগ রয়েছে, এ সময় মন্টু শিকদার (৬০) লাঠি দিয়ে বনানীর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি। সত্য সনাতন টিভি

 

পরিবারের সদস্যরা জানান, আশপাশের লোকজন বনানীকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাঁকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মঙ্গলবার রাতে তাঁর মৃত্যু হয়। সত্য সনাতন টিভি

 

খবর পেয়ে শ্রীনদী ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

 

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews