মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের রথযাত্রায় রাধা-কৃষ্ণের রূপে দুই তরুণী, ভাইরাল ছবি শোকের মধ্যেও থামেনি দায়িত্ব, বাবার পথ ধরে হবিষ্যান্নের পোশাকেই অজগর উদ্ধার করলেন ছেলে চট্টগ্রামে বাংলাদেশ হিন্দু পরিষদের রথযাত্রা মহোৎসব সাদুল্লাপুরে অর্ধশত কণ্ঠে গীতা পাঠ ও রাধাকৃষ্ণ লীলা কীর্তন হরিদাস চন্দ্রের মুক্তির দাবিতে ঐক্য পরিষদের সমাবেশ ও বিক্ষোভ রথযাত্রার আয়োজন শেষে বন্যার্তদের পাশে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট বাঁশখালী উপজেলা শাখা বর্ণাঢ্য র‍্যালিতে চট্টগ্রামে রথযাত্রায় বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের অংশগ্রহণ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনন্য কৃতিত্ব: ট্যালেন্টপুলে বৃত্তি পেল বরগুনার যমজ তিন বোন রথযাত্রায় তৃষ্ণার্ত পুণ্যার্থীদের হাতে পানির বোতল তুলে দিয়ে প্রশংসায় ভাসছেন চট্টগ্রামের ব্যবসায়ী আরমান হোসেন রথযাত্রায় পরিবারের সদস্যরা, বাসায় একা ছিলেন গৃহবধূ; ঝালকাঠিতে মলিনা রায়ের মরদেহ উদ্ধার

বার কাউন্সিলে উত্তীর্ণ হয়ে অ্যাডভোকেট হলেন বোয়ালখালীর দিপেন দাশ

  • প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১৯৯ বার পড়া হয়েছে

বোয়ালখালীর কৃতি সন্তান দিপেন দাশ বাংলাদেশ বার কাউন্সিলের তিন ধাপের (এমসিকিউ, লিখিত ও ভাইভা) পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।

 

তিনি চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার উত্তর সারোয়াতলী গ্রামের বাসিন্দা। তার বাবা বাবু সুনীল দাশ ৫ নম্বর সারোয়াতলী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য এবং মা অঞ্জুশ্রী বিশ্বাস চট্টগ্রামের সিএমপি স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষিকা। সত্য সনাতন টিভি

 

দিপেন দাশ চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে প্রথম শ্রেণিতে এলএল.বি ও এলএল.এম সম্পন্ন করেন। দীর্ঘ প্রস্তুতির পর গত ১৫ মার্চ তিনি আনুষ্ঠানিকভাবে আইন পেশায় যাত্রা শুরু করেন।

 

তার এই সাফল্যে পরিবার, শিক্ষক, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেকেই তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। সত্য সনাতন টিভি

 

দিপেন দাশ বলেন, “পরিবার ও শিক্ষকদের সহযোগিতা ছাড়া এই অর্জন সম্ভব হতো না। মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই।”

 

স্থানীয়দের প্রত্যাশা, তিনি ভবিষ্যতে আইন পেশায় সুনাম অর্জনের মাধ্যমে এলাকার মুখ উজ্জ্বল করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews