রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন

ফরিদপুরে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

 

ফরিদপুরের মধুখালী উপজেলায় ধানক্ষেত থেকে সুজন সরকার (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭ ঘটিকায় দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের ভূষনা লক্ষণদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুজন সরকার ওই গ্রামের কৃষ্ণ সরকারের ছেলে এবং পেশায় একজন সেলুন কর্মী ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ৯ ঘটিকার দিকে সুজন তার বাড়ির পাশের একটি সেলুনে কাজ করছিলেন। পরে রাত সাড়ে ৯ ঘটিকার দিকে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত শুরু হলে বিদ্যুৎ চলে যায়। এ সময় তিনি বাড়ির পাশের ধানক্ষেতে বৃষ্টির পানি ধরে রাখার জন্য বাঁধ ঠিক করতে যান। এরপর রাতে তিনি আর বাড়িতে ফিরে আসেননি।

 

 

পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করেও না পেয়ে বাড়িতে ফিরে আসেন। বৃহস্পতিবার সকালে সুজনের বাবা কৃষ্ণ সরকার তাকে খুঁজতে বের হয়ে বাড়ি থেকে প্রায় ১০০ গজ পূর্বে রেললাইনের পাশে তাদের ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে বাড়িতে নেওয়া হয় এবং মধুখালী থানা পুলিশকে খবর দেওয়া হয়।

 

 

খবর পেয়ে মধুখালী থানা পুলিশের এসআই রুস্তম ও এসআই কৃষ্ণ ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ মরদেহের সুরতহাল প্রস্তুতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা ‌‌ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews