1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে কাশিয়াবালা হরিবাসর অনুষ্ঠানে সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু শাহজাদপুরে রবীন্দ্রজয়ন্তীর প্রস্তুতি,কাছারি বাড়িতে উৎসবের আমেজ শরীয়তপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক কমিটি অনুমোদন চট্টগ্রামে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে স্মারকলিপি প্রদান শরণখোলায় সংখ্যালঘু পরিবারের ওপর হামলা, লুটপাট; দুইজন গ্রেপ্তার সড়ক দুর্ঘটনা নয়,পরিকল্পিত হত্যা,চকরিয়ায় ছয় ভাই নিহতের ঘটনায় চাঞ্চল্যকর মোড় গৃহকর্মী থেকে বিধায়ক, আউসগ্রামে কলিতা মাঝির চমক স্বনামধন্য কীর্তনশিল্পী বাবুল কৃষ্ণ মহন্ত আর নেই নতুন সরকারের সূচনা, পশ্চিমবঙ্গে চালু হচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যবিমা একটি মায়ের জীবন বাঁচাতে সহায়তার আহ্বান 

সীতাকুণ্ডে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে অর্থ সহযোগীতা

নিজস্ব প্রতিবেদক : কাঞ্চন শর্মা | সীতাকুণ্ড প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের দক্ষিণ বহরপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০টি পরিবারের বসতঘর ও মালামাল পুড়ে গেছে। শুক্রবার সকালে এ ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়দের দাবি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

 

স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার সকাল দিকে দক্ষিণ বহরপুর গ্রামের রুহিনী দাশের বাড়িতে হঠাৎ আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে এবং একে একে প্রায় ১০টি পরিবারের ঘরবাড়ি দাউ দাউ করে জ্বলতে থাকে। খবর পেয়ে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। পরে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সত্য সনাতন টিভি

 

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষতিগ্রস্তরা জানান, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে তারা পরনের কাপড় ছাড়া ঘর থেকে কিছুই বের করতে পারেননি। ঘরের আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার, কাপড়চোপড়সহ সবকিছু পুড়ে গেছে।

 

ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন নয়ন দাশ, আশু রানী দাশ, জীবন দাশ, স্বপন দাশ, দিলীপ দাশ, মন্টু দাশ, লক্ষ্মণ দাশ, কেশব দাশ, ক্ষুদিরাম দাশ, নেপাল দাশ ও কানু দাশ। সত্য সনাতন টিভি

 

অগ্নিকাণ্ডের খবর পেয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জামিরুল ইসলাম উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে পরিবারপ্রতি দুই বান ঢেউটিন, ছয় হাজার টাকা, দুটি কম্বল, শুকনা খাবার এবং ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার রয়েছে। তাদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় আরও সহায়তা দেওয়া হবে।

 

ঘটনাস্থল পরিদর্শনের সময় স্থানীয় রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, ইউনিয়ন বিএনপির সভাপতি আবু জাফর ভূঁইয়া, সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাছুম ও জিয়ামঞ্চের নেতা ওয়াহিদুল আল শরিফসহ দলীয় নেতাকর্মীরা ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট