রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন

বাঁশখালীতে শ্মশানের জমি দখলচেষ্টার অভিযোগ, ঘটনাস্থল পরিদর্শন বাংলাদেশ মাইনরিটি অ্যালায়েন্স

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের বানীগ্রাম মাস্টারপাড়ায় অবস্থিত একটি ঐতিহাসিক শ্মশানের জমি দখলচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১২ মার্চ) ঘটনাস্থল পরিদর্শন করেছে বাংলাদেশ মাইনরিটি অ্যালায়েন্সের একটি প্রতিনিধি দল।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ মাইনরিটি অ্যালায়েন্সের সংগঠক অমৃত কারণ, শিবানন্দ দেব ও ছোটন দাশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি পরিদর্শন করেন। সত্য সনাতন টিভি

প্রতিনিধি দলের সদস্যরা জানান, চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের প্রধান সড়কসংলগ্ন পশ্চিম পাশে শ্মশানটির অবস্থান। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় শত বছরেরও বেশি সময় ধরে এই শ্মশানটিতে এলাকার সনাতনী ধর্মাবলম্বীরা মৃতদেহ সৎকার করে আসছেন।

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি শ্মশানটির সংস্কার কাজ শুরু হলে পাশের পশ্চিম দিকের এক জমির মালিক সংস্কারকাজে বাধা দেন এবং শ্মশানের জমি দখলের চেষ্টা করেন। এ সময় শ্মশানের উত্তর পাশের জমি নিয়েও বিরোধ তৈরি হয়েছে বলে জানান স্থানীয়রা।

তবে স্থানীয় সনাতনী ধর্মাবলম্বীদের দাবি, যে জায়গা নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে তা তাদেরই মালিকানাধীন এবং পাশের জমির মালিকের সেখানে কোনো অধিকার নেই। সত্য সনাতন টিভি

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্যরা শ্মশানের সংস্কারকাজে সহযোগিতা করছেন বলেও প্রতিনিধি দলকে জানিয়েছেন এলাকাবাসী।

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ মাইনরিটি অ্যালায়েন্স দ্রুত সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য জহিরুল ইসলাম চৌধুরী এবং স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত বিষয়টির সমাধানের আহ্বান জানানো হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews