রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন

যশোরে চাঁদা না দেওয়ায় গৃহবধূকে পিটিয়ে জখম, পৃথক ঘটনায় পুরোহিত আহত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

 

যশোর শহরের বেজপাড়া এলাকায় চাঁদা না দেওয়ায় সোমা সাহা (৩৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। রোববার (৮ মার্চ) বিকেলে শহরের বনানী রোড এলাকায় এ ঘটনা ঘটে। আহত সোমা সাহা ওই এলাকার অখিল কুমার বিশ্বাসের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে একই এলাকার সুনীল ব্যানার্জীর ছেলে গৌতম ব্যানার্জি (৫৫) সোমা সাহার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। সোমা সাহা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গৌতম ব্যানার্জি ক্ষিপ্ত হয়ে কাঠের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায় এবং তিনি গুরুতর জখম হন।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কামুক্ত। সত্য সনাতন টিভি

এদিকে, যশোরের চৌগাছায় পূর্ব শত্রুতার জেরে পঙ্কজ চক্রবর্তী (৭০) নামে এক পুরোহিতকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। রোববার (৮ মার্চ) বিকেলে কোতোয়ালী থানার শেখপাড়া এলাকার একটি চায়ের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত পঙ্কজ চক্রবর্তী চৌগাছা থানার রানী আলী গ্রামের মৃত যতীন্দ্রনাথ চক্রবর্তীর ছেলে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল পাঁচটার দিকে পঙ্কজ চক্রবর্তী শেখপাড়া এলাকার একটি বিকাশ দোকানের সামনে বসে চা পান করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে একই এলাকার দয়াল হোসেনের দুই ছেলে আলামিন (৪৫) ও রতন (৩৫) এবং মৃত অজ্ঞাতনামার ছেলে বজলু (৩৫)সহ ‘খবির বাহিনীর’ অজ্ঞাতনামা আরও ৫–৬ জন তাকে ঘিরে ধরে অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা রড, হাতুড়ি ও কাঠের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। সত্য সনাতন টিভি

চিকিৎসকেরা জানিয়েছেন, তার শরীরে আঘাতের চিহ্ন থাকলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবার এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews