রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন

ফটিকছড়িতে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে গীতা বিতরণ করলো “ইসকন”

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২২৮ বার পড়া হয়েছে

 

গত ০৯ মার্চ ২০২৬ ইংরেজি রোজ সোমবার সকালে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার রাঙ্গাপানি চা বাগানে আদিবাসী সনাতনী শিক্ষার্থীদের মাঝে শ্রীমদ্ভগবদগীতা ও মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে।

 

চট্টগ্রাম রাধামাধব ইসকন মন্দিরের উদ্যোগে এবং শ্রী গদাধর পন্ডিত ধামের ব্যবস্থাপনায়, বৃন্দাবন সোসাইটির সহযোগিতায় এই আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে রাঙ্গাপানি চা বাগানের শতাধিক আদিবাসী সনাতনী শিক্ষার্থীর হাতে শ্রীমদ্ভগবদগীতা তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, গীতা দানের মাধ্যমে শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ সম্পর্কে সচেতন করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

আদিবাসী শিক্ষার্থীবৃন্দ গীতা দানে বেশ খুশী

অনুষ্ঠানে উপস্থিত ভক্ত ও সেবকরা বলেন, সনাতন ধর্মের মূল গ্রন্থ শ্রীমদ্ভগবদগীতা মানুষের জীবন পরিচালনার জন্য এক অনন্য দিকনির্দেশনা। বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে ধর্মীয় ও নৈতিক শিক্ষা ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সত্য সনাতন টিভি

 

গীতা বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে মহাপ্রসাদও বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় ভক্তবৃন্দ ও সনাতনী সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সত্য সনাতন টিভি

 

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে চা বাগান এলাকার আদিবাসী সনাতনী শিক্ষার্থীরা ধর্মীয় জ্ঞান অর্জনে আরও আগ্রহী হবে এবং সনাতন ধর্মের মূল্যবোধ তাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews