রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন

ছিনতাইকারীদের ধাক্কায় ট্রাক চাপায় আটোরিক্সা চালক শান্ত নিহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

ফেনীর লালপোল এলাকায় ছিনতাইকারীদের ধাক্কায় মহাসড়কে গাড়িচাপায় শান্ত কুমার সাহা (১৫) নামের এক কিশোর অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। রোববার রাত ৮টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের স্টার লাইন ফিলিং স্টেশনের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

নিহত শান্ত কুমার সাহা ফেনী সদর উপজেলার আফতাবী গ্রামের কানু কুমার সাহার ছেলে। তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে শান্ত যাত্রী নিয়ে লালপোলের দিকে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন ছিনতাইকারী তাঁর অটোরিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে ছিনতাইকারীরা ধাক্কা দিলে শান্ত মহাসড়কে পড়ে যান। ঠিক তখনই দ্রুতগতির একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সত্য সনাতন টিভি

পরে ছিনতাইকারীরা শান্তর মরদেহ সড়কের পাশের একটি খালে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ফেনী জেলা পুলিশের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সত্য সনাতন টিভি

স্থানীয়দের ধারণা, মহাসড়কের আশপাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করলে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews