রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন

কুমিল্লায় পূজা চলাকালীন পুরোহিতের উপর বোমা হামলা

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

 

কুমিল্লা নগরীর একটি মন্দিরে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ করেছে এতে পুরোহিতসহ চারজন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নগরীর দক্ষিণ ঠাকুরপাড়া (বাগানবাড়ী) এলাকার কালী গাছতলা শিব মন্দিরে এ ঘটনা ঘটে। একই সময়ে আশপাশের আরও দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

 

 

আহতরা হলেন মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তী এবং স্থানীয় বাসিন্দা আ. বারেক ও জিহাদ। আহত অপর একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের কুমিল্লা জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সামান্য আহত কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় শিব মন্দিরে শনিপূজা চলছিল। এ সময় হঠাৎ একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে মন্দিরের ভেতরে থাকা পুরোহিত কেশব চক্রবর্তী আহত হন। বিস্ফোরণের পর মন্দিরে উপস্থিত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মন্দিরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, সন্ধ্যা ৬টা ২৮ মিনিটের দিকে মুখোশ পরা এক ব্যক্তি একটি ব্যাগ হাতে মন্দিরে প্রবেশ করেন। কিছুক্ষণ পর তিনি ব্যাগটি রেখে দ্রুত দৌড়ে বের হয়ে যান। এর কিছুক্ষণ পরই সেখানে বিস্ফোরণ ঘটে।

 

 

আহত পুরোহিত কেশব চক্রবর্তী বলেন, বিস্ফোরণের সময় একটি সাদা বস্তু তার সামনে এসে পড়ে। প্রথমে তিনি ভেবেছিলেন গাছ থেকে কিছু পড়েছে। পরে ধোঁয়া দেখে অন্যরা জানান, সেটি বোমা।

 

 

কুমিল্লা মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্যামল কৃষ্ণ বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গেছেন। কারা এ হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

 

 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

 

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান রাতে ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, মন্দির এলাকা থেকে বিস্ফোরণের কিছু আলামত ও একটি ব্যাগ জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্তে ঢাকা থেকে বোমা বিশেষজ্ঞ দল আসবে।

 

 

পুলিশ জানায়, দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় শিব মন্দিরের পাশের একটি বৌদ্ধ মন্দির এবং ব্র্যাক কার্যালয়ের সামনে আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে তিনজন আহত হন। আহতদের মধ্যে আ. বারেক ও জিহাদকে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews