1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের পরাজয় বেঙ্গালুরুতে ৫ বছরের শিশুকে হত্যার অভিযোগ, মা ও প্রেমিকের বিরুদ্ধে মামলা ইউরোপের মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ বোয়ালখালীতে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবসে অষ্টপ্রহর মহোৎসব বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ বসতঘর ভস্মীভূত ফরিদপুর পৌর মহাশ্মশান কমিটি গঠন নিয়ে প্রতিবাদ ও পুনর্গঠনের দাবি। সৎসঙ্গ বাংলাদেশ মহেশখালী উপজেলা শাখার নবগঠিত কার্যকরী কমিটির আত্মপ্রকাশ বগুড়ায় হিন্দু ছাত্র মহাজোটের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন বরগুনায় মা-দুই কন্যার মৃত্যু: রহস্য উদ্ঘাটনের দাবিতে মানববন্ধন গাইবান্ধায় বজ্রপাতে মা–ছেলের মর্মান্তিক মৃত্যু

ক্লাব নয়, মন্দিরে বিয়ের আহ্বান,বৈদিক পবিত্রতায় দাম্পত্য শুরুর পরামর্শ

নিজস্ব প্রতিবেদক : আকাশ কুমার মহন্ত | ঢাকা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

সনাতন ধর্মাবলম্বীদের বিয়ের অনুষ্ঠান ক্লাব বা বিভিন্ন হলরুমে আয়োজন না করে মন্দিরে করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের নেতা দ্বীপ চন্দ্র ভৌমিক। তাঁর মতে, বৈদিক মন্ত্র ও ধর্মীয় আচার–অনুষ্ঠানের পবিত্রতা বজায় রাখতে মন্দিরই হতে পারে সবচেয়ে উপযুক্ত স্থান।

বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দ্বীপ চন্দ্র ভৌমিক এক বিবৃতিতে বলেন, সনাতন ধর্মে জন্ম, মৃত্যু ও বিয়ে এই তিনটি গুরুত্বপূর্ণ অধ্যায় দীর্ঘদিন ধরেই বৈদিক মন্ত্র ও ধর্মীয় আচার অনুষ্ঠানের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। প্রতিটি শুভ কাজের শুরু ও সমাপ্তি হয় স্রষ্টাকে সাক্ষী রেখে এবং ধর্মীয় বিধান মেনে।

তিনি বলেন, বর্তমানে অনেকেই বিয়ের অনুষ্ঠান ক্লাব বা বিভিন্ন ভাড়া করা হলরুমে আয়োজন করছেন। তবে এসব স্থানের পরিবেশ ও ব্যবহারের ধরন বিবেচনায় ধর্মীয় আচার–অনুষ্ঠানের পবিত্রতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

দ্বীপ চন্দ্র ভৌমিক বলেন, অনেক ক্লাবের রান্নাঘরে বিভিন্ন ধরনের খাবার রান্না হয়, যা সনাতনী ধর্মীয় আচার পালনের ক্ষেত্রে অনেকে অনুপযুক্ত মনে করেন। সেই একই স্থানে পরে নারায়ণ শীলার পূজা বা যজ্ঞের আয়োজন করা হলে পবিত্রতা কতটা বজায় থাকে এ বিষয়টি ভেবে দেখা প্রয়োজন।

তিনি আরও বলেন, বিয়ে শুধু একটি সামাজিক অনুষ্ঠান নয়; এটি সনাতন ধর্মের একটি গুরুত্বপূর্ণ সংস্কার। এই অনুষ্ঠানে দুইজন মানুষ ধর্মীয় বিধান মেনে এক বন্ধনে আবদ্ধ হন এবং নতুন জীবন শুরু করেন। তাই এ ধরনের আচার–অনুষ্ঠান এমন পরিবেশে হওয়া উচিত, যেখানে ধর্মীয় আবহ ও পবিত্রতা বজায় থাকে।

এ কারণে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি ক্লাবের পরিবর্তে মন্দিরে বিয়ের অনুষ্ঠান আয়োজন করার আহ্বান জানান তিনি। তাঁর মতে, মন্দিরের দেবময় পরিবেশে বৈদিক মন্ত্র ও দেবতার আশীর্বাদ নিয়ে দাম্পত্য জীবন শুরু করলে তা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বেশি তাৎপর্যপূর্ণ হবে।

দ্বীপ চন্দ্র ভৌমিক বলেন, “ধর্মীয় সংস্কারকে সম্মান জানিয়ে এবং বৈদিক পবিত্রতা বজায় রাখতে আমাদের আরও সচেতন হওয়া প্রয়োজন।”

তিনি বলেন, ধর্মীয় মূল্যবোধ রক্ষা ও সংস্কারের প্রতি শ্রদ্ধা জানাতে সমাজের সবাইকে এ বিষয়ে ভাবার আহ্বান জানানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট