শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় গীতা শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদের মধ্যে শ্রীমদ্ভগবদ্গীতা বিতরণ গোলপাহাড় মহাশ্মশানের নতুন কমিটিতে নেতৃত্বে আর. কে. দাশ রুপু ও রুবেল দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সরস্বতী জ্ঞান মন্দিরে পঞ্চঘণ্টা স্থাপন ও উদ্বোধন গোলপাহাড় মন্দির কমিটির সব পদ থেকে আয়ান শর্মার পদত্যাগ হরিজন সম্প্রদায়ের প্রথম নারী গ্র্যাজুয়েট সনু রানী দাস বরিশালে সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” চিন্ময় কৃষ্ণ দাসকে ব্যঙ্গের অভিযোগে সাংবাদিকের পোস্ট ভাইরাল মাদ্রাসা নিয়ে পোস্ট, তাতে আটক করা হলো স্কুলশিক্ষক নারায়ণ চন্দ্রকে কৌশিকী অমাবস্যার অন্তর্নিহিত শিক্ষা: অশুভের বিরুদ্ধে শুভশক্তির জাগরণ চিন্ময় কৃষ্ণ দাসের মাতৃদেবী সন্ধ্যা রাণী ধরের পরলোকগমন, শেষ দর্শন থেকে বঞ্চিত ছেলে

মহেশখালীর রনজিত দে: মায়ের মৃত্যুর শোক বুকে নিয়েও ট্রাফিক দায়িত্বে অটল এক মানবিক যোদ্ধা।

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২৫০ বার পড়া হয়েছে

মহেশখালী পৌরসভার সেবক রনজিত দে (প্রকাশ লন্ডন) দীর্ঘদিন ধরে গোরকঘাটা বাজার মসজিদ রোড এলাকায় ট্রাফিক নিয়ম-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।শোক তাকে থামাতে পারেনি, দায়িত্ব থেকে সরাতে পারেনি।

 

সম্প্রতি তার মায়ের মৃত্যুতে পরিবারে নেমে আসে গভীর শোক। প্রচলিত হিন্দু প্রথা অনুযায়ী অশৌচ পালনকালে গলায় সাদা অশৌচের সুত্র (পৈতা) ধারণ করেন তিনি।

 

কিন্তু ব্যক্তিগত বেদনা ও শোককে হৃদয়ে ধারণ করেইমায়ের মৃত্যুর মাত্র ৪ দিন পর পুনরায় হাজির হন সেই চিরচেনা রাস্তায়।

 

গাড়িকে সংকেত দিচ্ছেন,যানজট নিয়ন্ত্রণ করছেন,শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে যাচ্ছেন আগের মতোই। তার এই দায়িত্ববোধ ও আন্তরিকতা দেখে গোরকঘাটা বাজারের ব্যবসায়ী, ড্রাইভারসহ এলাকার সাধারণ মানুষ গভীর সন্তোষ প্রকাশ করেছেন।

 

একজন সন্তানের জন্য মায়ের মৃত্যু পৃথিবীর সবচেয়ে বড় শোক। তবুও সমাজের স্বার্থে, মানুষের চলাচলের নিরাপত্তার জন্য নিজের দায়িত্বে অবিচল থাকা, এটাই প্রকৃত সেবার উদাহরণ।

 

মহেশখালীর রনজিত দে আজ শুধু একজন পৌরসভার কর্মীনন,তিনি দায়িত্ব ও মানবিকতার এক জীবন্ত দৃষ্টান্ত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews