শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় গীতা শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদের মধ্যে শ্রীমদ্ভগবদ্গীতা বিতরণ গোলপাহাড় মহাশ্মশানের নতুন কমিটিতে নেতৃত্বে আর. কে. দাশ রুপু ও রুবেল দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সরস্বতী জ্ঞান মন্দিরে পঞ্চঘণ্টা স্থাপন ও উদ্বোধন গোলপাহাড় মন্দির কমিটির সব পদ থেকে আয়ান শর্মার পদত্যাগ হরিজন সম্প্রদায়ের প্রথম নারী গ্র্যাজুয়েট সনু রানী দাস বরিশালে সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” চিন্ময় কৃষ্ণ দাসকে ব্যঙ্গের অভিযোগে সাংবাদিকের পোস্ট ভাইরাল মাদ্রাসা নিয়ে পোস্ট, তাতে আটক করা হলো স্কুলশিক্ষক নারায়ণ চন্দ্রকে কৌশিকী অমাবস্যার অন্তর্নিহিত শিক্ষা: অশুভের বিরুদ্ধে শুভশক্তির জাগরণ চিন্ময় কৃষ্ণ দাসের মাতৃদেবী সন্ধ্যা রাণী ধরের পরলোকগমন, শেষ দর্শন থেকে বঞ্চিত ছেলে

দোল পূর্ণিমায় ঢাকেশ্বরী মন্দিরে সত্যনারায়ণ পূজায়,প্রধান অতিথি হিসেবে ছিলেন গোবিন্দ চন্দ্র প্রামানিক

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে শুভ দোল পূর্ণিমা উপলক্ষে শ্রীশ্রী সত্যনারায়ণ পূজা অনুষ্ঠিত হয়েছে। ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের উদ্যোগে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের উপস্থিতিতে মন্দির চত্বর ছিল উৎসবমুখর।

পূজা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। আয়োজকেরা জানান, দোল পূর্ণিমার তাৎপর্য তুলে ধরার পাশাপাশি ভক্তদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। সত্য সনাতন টিভি

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট–এর মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট শুভ মজুমদার এবং ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি শ্যামল কুমার ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট–এর সভাপতি সজীব কুন্ডু তপু ও দপ্তর সম্পাদক সজিব চন্দ্র দাস বাপ্পি। সত্য সনাতন টিভি

অতিথিরা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন সমাজে সৌহার্দ্য ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও হিন্দু ছাত্র মহাজোটের পক্ষ থেকেও ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews