1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁর মহাদেবপুরে পুকুর খননে উদ্ধার কষ্টিপাথরের রাধাকৃষ্ণ মূর্তি রাঙ্গুনিয়ায় চৈত্র সংক্রান্তি উপলক্ষে লীলা কীর্তন অনুষ্ঠিত হবিগঞ্জে প্রাচীন কালী মন্দিরে ডাকাতি, আতঙ্কে স্থানীয়রা নববর্ষের দিনে সাভারে কিশোর গ্যাংয়ের তাণ্ডবে বসতবাড়ি ও মন্দির ভাঙচুর সুরলহরি সংগীত একাডেমির উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন অস্তিত্ব সংকটে চৈত্র সংক্রান্তির ঐতিহ্যবাহী নীল নাচ শিব-কালীর ঐশ্বরিক মিলনের বিশ্বাসে রাঙ্গুনিয়ায় ক্ষেত্রপাল পূজা, প্রাণবন্ত মেলা আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপনে বর্ণাঢ্য আয়োজন। ফরিদপুরে মহাদেব শিবের চালান উপলক্ষে চৌধুরী বাড়ি দুর্গা মন্দিরে হাজারো ভক্তের সমাগম অদ্বৈত-অচ্যুত মিশনের উদ্যোগে ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ সম্পন্ন।

হবিগঞ্জে আইনজীবী শ্যামল দাসের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, শহরে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

হবিগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন এলাকায় এক আইনজীবীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর প্রায় চারটার দিকে রামকৃষ্ণ মিশনের পেছনে অ্যাডভোকেট শ্যামল কান্তি দাসের বাসায় ৭ থেকে ৮ জনের একটি দল দরজা ভেঙে প্রবেশ করে। এ সময় তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে রাখে। পরে ঘরের প্রতিটি কক্ষ তল্লাশি চালিয়ে দুই ভরি স্বর্ণালংকার, এক লাখ টাকা নগদ এবং একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন নিয়ে যায়। সত্য সনাতন টিভি

অ্যাডভোকেট শ্যামল কান্তি দাস জানান, ডাকাতদের সবার মুখোশ পরা ছিল। তারা পরিকল্পিতভাবে বাসায় ঢুকে প্রথমে পাশের কক্ষের দরজা ভেঙে ফেলে। পরিবারের সদস্যরা ভয়ে চিৎকার করতে পারেননি। ডাকাতরা কিছু সময় ধরে বাসার ভেতরে অবস্থান করে মালামাল নিয়ে যায়।

তিনি আরও বলেন, এর আগেও তার ভাইয়ের বাসায় চুরির ঘটনা ঘটেছিল। তখন ফ্রিজ ও ফ্যান খুলে নিয়ে যায় চোরেরা। সত্য সনাতন টিভি

ঘটনার পর সহকারী পুলিশ সুপার শহিদুল হক মুন্সীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। সত্য সনাতন টিভি

এদিকে, এর আগের রাতে শহরে কিশোর গ্যাংয়ের প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের ভাষ্য, বৃহস্পতিবার রাতে আরডি হল এলাকা থেকে শুরু করে তিনকোনা পুকুরপাড় পর্যন্ত একদল কিশোর মহড়া দেয়। এতে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

সাম্প্রতিক এসব ঘটনায় শহরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট