বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

উখিয়ায় রাধা–কৃষ্ণ মন্দিরের প্রথম তলার ছাদ ঢালাইয়ের শুভ সূচনা।

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮৯ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়া উপজেলায় নির্মাণাধীন শ্রীশ্রী রাধা–কৃষ্ণ মন্দির ও শ্রী গুরু অর্ধেন্দু ধামের প্রথম তলার ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

 

উদ্বোধনী আয়োজনে ভক্তদের অংশগ্রহণে হরিনাম সংকীর্তন, শঙ্খধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে শুভ সূচনা করা হয়। আয়োজকেরা জানান, দীর্ঘ প্রস্তুতির পর মন্দির ভবনের প্রথম তলার ছাদ নির্মাণের কাজ শুরু হওয়ায় স্থানীয় ভক্তদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম থেকে আগত রয়েল কমিউনিটি চক্ষু হাসপাতাল–এর ব্যবস্থাপনা পরিচালক লায়ন্স ডা. শ্রী নারায়ণ চন্দ্র দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শ্রীমৎ অর্ধেন্দু রায়ের ভাবশিষ্য ও সমাজসেবক শ্রী তপন কুমার দত্ত। সত্য সনাতন টিভি

 

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি ও হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের সদস্য শ্রী স্বপন শর্মা রনি, সাধারণ সম্পাদক শিক্ষক শ্রী রুপন দেওয়ানজী, নির্মাণকাজের তত্ত্বাবধায়ক শ্রী বাবুল কান্তি দাশ, মহোৎসব উদ্‌যাপন পরিষদের সভাপতি শ্রী মিলন ধর ও সাধারণ সম্পাদক সাংবাদিক শ্রী রতন কান্তি দে। মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি শ্রী চন্দন প্রসাদ ধর, সহসভাপতি শ্রী জয়ধন ঘোষ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী সুকান্ত সেনসহ স্থানীয় শিক্ষক, ব্যবসায়ী ও ভক্তরাও অনুষ্ঠানে অংশ নেন।

 

আয়োজকেরা জানান, মন্দির ও ধাম নির্মাণ শেষ হলে এটি উখিয়া উপজেলার ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে। কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন উপস্থিত অতিথিরা। সত্য সনাতন টিভি

 

অনুষ্ঠান শেষে রাধা–কৃষ্ণ পূজা ও রাজভোগের পর আগত অতিথি ও ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews