বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

১ম বিশ্বনেতা হিসেবে ১০০ মিলিয়ন ইনস্টাগ্রাম ফলোয়ারের মালিক হলেন নরেন্দ্র মোদি

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭৩ বার পড়া হয়েছে

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নতুন এক মাইলফলক ছুঁয়েছেন। প্রথম বিশ্বনেতা হিসেবে তাঁর অনুসারীর সংখ্যা ১০ কোটির (১০০ মিলিয়ন) ঘর অতিক্রম করেছে।

 

ইনস্টাগ্রামে মোদির অফিসিয়াল অ্যাকাউন্টে বিভিন্ন সময় সরকারপ্রধান হিসেবে তাঁর কর্মসূচি, বিদেশ সফর, রাষ্ট্রীয় অনুষ্ঠান এবং ব্যক্তিগত মুহূর্তের ঝলক দেখা যায়। রাজনৈতিক বার্তার পাশাপাশি উৎসবের শুভেচ্ছা, খেলোয়াড়দের অভিনন্দন কিংবা আন্তর্জাতিক নেতাদের সঙ্গে বৈঠকের ছবিও নিয়মিত শেয়ার করেন তিনি। ফলে দেশ-বিদেশের অনুসারীদের মধ্যে তাঁর অ্যাকাউন্টটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সত্য সনাতন টিভি

 

সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তার দিক থেকে মোদি বরাবরই এগিয়ে। ফেইসবুক ও এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মেও তাঁর অনুসারীর সংখ্যা উল্লেখযোগ্য। ডিজিটাল মাধ্যমে সরাসরি নাগরিকদের কাছে পৌঁছানোর কৌশলকে তিনি রাজনৈতিক যোগাযোগের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠা করেছেন বলে বিশ্লেষকদের মত।

 

বিশেষজ্ঞদের মতে, তরুণ জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে এবং নিজের বার্তা দ্রুত ছড়িয়ে দিতে সামাজিক যোগাযোগমাধ্যম কার্যকর ভূমিকা রাখছে। ইনস্টাগ্রামে ১০ কোটির বেশি অনুসারী অর্জন সেই প্রভাবেরই প্রতিফলন। সত্য সনাতন টিভি

 

উল্লেখ্য, বিশ্বনেতাদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যার দিক থেকে এটি একটি নতুন রেকর্ড হিসেবে দেখা হচ্ছে। এর পর ২য় স্থানে রয়েছেন আমেরিকার প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews