1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে হত্যা ঘিরে হিন্দুপাড়ায় হামলা: দ্রুত বিচার আইনে মামলা, গ্রেপ্তার ৪ স্ব ইচ্ছায় ইসলাম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করে বিয়ে, পরিবারের জিম্মায় গিয়ে বরকে আইনি নোটিশ বাংলাদেশ সনাতন পার্টির আন্তর্জাতিক শাখার ৪২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। হাম থেকে রক্ষায় ফরিদপুরের এক গ্রামে ৬০ বছর ধরে হচ্ছে শীতলা পূজা পরলোক গমন করেছেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে গুপ্তি গীতাযজ্ঞ আশ্রমের ধর্মীয় অনুষ্ঠানে ভক্তসেবায় বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘ। গীতাধ্বনি সনাতন বিদ্যামন্দিরে উৎসবমুখর পরিবেশে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ। শ্রী শ্রী মা মগদেশ্বরী মন্দিরে বার্ষিক ক্ষেত্রপাল উপলক্ষে বর্ণাঢ্য ধর্মীয় আয়োজন: গীতা পাঠ, চণ্ডীপাঠ ও চণ্ডীযজ্ঞ অনুষ্ঠিত হবে। রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, নিরাপত্তা জোরদারে তাৎক্ষণিক উদ্যোগ রবীন্দ্রসঙ্গীতে জাতীয় চ্যাম্পিয়ন ফরিদপুরের প্রতীচ্য কুমার দে

র‍্যাব-১৩ অভিযান চালিয়ে এই লাল মিয়ার বাড়ি থেকে উদ্ধার করে।

নিজস্ব প্রতিবেদক : নয়ন সাহা | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুখরী ইউনিয়নে অভিযান চালিয়ে ৫২ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র‌্যাব-১৩। এ ঘটনায় লাল মিয়া (৬০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া মূর্তিটির আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকা বলে জানিয়েছে সংস্থাটি। সত্য সনাতন টিভি

 

গত ২৪ শে ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। আটক লাল মিয়া শুখানপুখরী ইউনিয়নের মৃত ফজল হক মণ্ডলের ছেলে।

 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে র‌্যাব-১৩ রংপুরের একটি দল লাল মিয়ার বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে ৫২ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করা হয় এবং তাঁকে আটক করা হয়। সত্য সনাতন টিভি

 

সংস্থাটির দাবি, মূর্তিটি উচ্চমূল্যে বিক্রি ও পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মূর্তিটি বিক্রির পরিকল্পনার কথা স্বীকার করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

উদ্ধার হওয়া আলামত ও আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট