রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

আগামী শনিবার সন্ধ্যায় আকাশে ছয় গ্রহের বিরল সারিবদ্ধ দৃশ্য,দেখা যাবে বাংলাদেশ থেকে ও

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০১ বার পড়া হয়েছে

আগামী ২৮ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যার আকাশে দেখা যাবে এক নজরকাড়া মহাজাগতিক দৃশ্য সৌরজগতের ছয়টি গ্রহ শুক্র, বুধ, শনি, বৃহস্পতি, নেপচুন ও ইউরেনাস একই সময়ে পশ্চিম আকাশে প্রায় সারিবদ্ধভাবে অবস্থান করবে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকেও এই দৃশ্য উপভোগ করা যাবে। সত্য সনাতন টিভি

 

সূর্যাস্তের প্রায় আধা ঘণ্টা পর থেকে মাত্র ৪৫ মিনিটের জন্য গ্রহগুলো দৃশ্যমান থাকবে। খালি চোখেই দেখা যাবে উজ্জ্বল শুক্র ও বৃহস্পতি, সঙ্গে বুধ ও শনি। তবে শনির কাছাকাছি অবস্থান করা নেপচুন দেখতে হলে প্রয়োজন হবে টেলিস্কোপ। আর কালপুরুষ নক্ষত্রমণ্ডলীর দিকনির্দেশ ধরে একটু ওপরে, Pleiades নক্ষত্রপুঞ্জের নিচে তাকালে বাইনোকুলারের সাহায্যে ইউরেনাসের ঝলক মিলতে পারে। সত্য সনাতন টিভি

 

জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, গ্রহগুলো দিগন্তের কাছাকাছি থাকায় পর্যবেক্ষণের সময় খুব সীমিত। তাই সূর্যাস্তের সময় মেনে আগে থেকেই প্রস্তুত থাকা জরুরি। সামান্য দেরি হলেই চোখ এড়াতে পারে এই বিরল দৃশ্য।

 

আবহাওয়া অনুকূলে থাকলে আকাশপ্রেমীদের জন্য এটি হতে পারে বছরের অন্যতম আকর্ষণীয় সন্ধ্যা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews