রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন

ভোলায় প্রতিবন্ধী হিন্দু নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার তিনজন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

ভোলার তজুমদ্দিন উপজেলায় এক প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মূল অভিযুক্তসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহীম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের শশীগঞ্জ এলাকার মো. রাকিব (৩০), মো. জুয়েল (৩৫) এবং মাওলানাকান্দি এলাকার আল আমিন সম্রাট (২০)। সত্য সনাতন টিভি

 

পুলিশ জানায়, গত রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে চাঁদপুর ইউনিয়নে একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ভুক্তভোগী নারীকে প্রলোভন দেখিয়ে অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরে গুরুতর অবস্থায় শশীগঞ্জ এলাকার একটি সড়কের পাশে ফেলে রেখে যায় অভিযুক্তরা।

 

স্থানীয়দের সহায়তায় পুলিশ ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

 

ঘটনার পরদিন ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তজুমদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরপর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একাধিক দল তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। সত্য সনাতন টিভি

 

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। মামলার অন্য পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। সত্য সনাতন টিভি

 

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হচ্ছে এবং ভুক্তভোগীর চিকিৎসা ও আইনি সহায়তা নিশ্চিত করতে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews