বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

বরিশালে অতিথি পাখি রক্ষায় বাধা, প্রতিবাদ করায় হিন্দু যুবককে মারধরের অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪৮ বার পড়া হয়েছে

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় অতিথি পাখি শিকার ঠেকাতে গেলে এক যুবকের ওপর হামলার অভিযোগ উঠেছে। আহত ওই যুবকের নাম অশোক মিস্ত্রি (৩০)। তিনি বর্তমানে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আস্কর গ্রামে শনিবার বিকেলে কয়েকজন ব্যক্তি এয়ারগান দিয়ে অতিথি পাখি শিকার করছিলেন। বিষয়টি দেখে অশোক মিস্ত্রি প্রতিবাদ করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ করেন তাঁর স্বজনেরা।

 

অভিযোগ রয়েছে, পাশের চক্রিবাড়ী গ্রামের এক ব্যক্তির ছেলেসহ ৫–৭ জন এ ঘটনায় জড়িত। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সত্য সনাতন টিভি

 

আহতের পরিবার জানায়, গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। সত্য সনাতন টিভি

 

এ বিষয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

উল্লেখ্য, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী অনুমতি ছাড়া অতিথি পাখি শিকার দণ্ডনীয় অপরাধ। প্রতি বছর শীত মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চলে অতিথি পাখি আসে, আর এ সময় অবৈধ শিকারের অভিযোগও উঠে আসে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews