বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

শরীয়তপুর জেলা কেন্দ্রীয় হরিসভা মন্দিরের দান বাক্স ভেঙে লক্ষ টাকা চুরির অভিযোগ।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

শরীয়তপুরে মন্দিরের দুটি দানবাক্স ভেঙে অর্থ চুরির অভিযোগ পাওয়া গেছে। দানবাক্স দুটিতে অন্তত একলাখ টাকা ছিলো বলে দাবি করেছেন মন্দির কর্তৃপক্ষ।

 

গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজি রোজ মঙ্গলবার দিনগত মধ্যরাতে শহরের পালং বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। সত্য সনাতন টিভি

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে মন্দিরে পূজা দিতে গিয়ে প্রথমে বাইরের দানবাক্সটি ভাঙা দেখতে পান পুরোহিত বিশ্বজিৎ চক্রবর্তী। এরপর তিনি ভেতরে প্রবেশ করলে দেখতে পান মন্দিরের গ্রিল কাটা ও ভেতরের দানবাক্সটিও ভেঙে টাকা চুরি হয়েছে। এছাড়া পাশের কালিমন্দিরের লোহার গ্রিলের তালা ভাঙা দেখতে পান তিনি। সত্য সনাতন টিভি

 

বিষয়টি স্থানীয়দের জানালে তারা এসে পুলিশকে খবর দেয়। মন্দিরের দানবাক্সদুটিতে অন্তত একলাখ টাকা ছিলো দাবি করে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুশীল চন্দ্র দেবনাথ। সত্য সনাতন টিভি

 

বিষয়টি নিয়ে শ্রী শ্যামসুন্দর জিও মন্দিরের সভাপতি মুকুল চন্দ্র রায় বলেন, রাতের আধারে মন্দিরের দুটি দানবাক্স ভেঙে টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। এর আগেও আমাদের মন্দিরে চুরি হয়েছে, বিষয়টি প্রশাসনকে জানালেও তারা কাউকে আটক করতে পারেনি। ফলশ্রুতিতে আবারও মন্দিরে চুরি হলো।

 

এ ব্যাপারে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews