1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান হাটহাজারী এনায়েতপুরে শ্রীশ্রী মা মগধেশ্বরী মন্দিরে দুই দিনব্যাপী মহোৎসবের আয়োজন ইসলাম ত্যাগ করে সনাতন ধর্ম গ্রহণ ও বিয়ে ছেলেকে ত্যাজ্য ঘোষণা পিতার আরেক মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখাতে শুনানি, আদেশ অপেক্ষমাণ জগন্নাথ হলে কিশোরীলাল রায় চৌধুরীর প্রতিকৃতি উন্মোচন শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয়বারের মতো গণেশ পূজা হাটহাজারীতে মন্দিরের পুকুর ভরাটে ৫০ হাজার টাকা জরিমানা সংগীতে ধর্মীয় চেতনা ছড়াতে মাঠে নামছে সনাতনী ব্যান্ড ‘মহামায়া’ সাভারের পানপাড়া মহল্লায় সনাতন মহাসংঘের সরেজমিন পরিদর্শন, ন্যায়বিচারের দাবি ফেনীতে ছাগলনাইয়ায় চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’ এর ১০ম গীতা দান কর্মসূচি সম্পন্ন।।

ফরিদপুরে এমপি চৌধুরী নায়াব ইউসুফকে ফুলেল শুভেচ্ছা জানালো পূজা উদযাপন ফ্রন্ট। 

নিজস্ব প্রতিবেদক : অংকন দে | ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে


ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে পূজা উদযাপন ফ্রন্ট ফরিদপুর মহানগর শাখা।

 

গত ১৩ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর সাড়ে ২ ঘটিকার দিকে শহরের ময়েজ মঞ্জিলে অবস্থিত সংসদ সদস্যের বাসভবনে গিয়ে সংগঠনের নেতারা তাঁকে শুভেচ্ছা জানান।

 

মহানগর শাখার সদস্য সচিব টুটুল কুমার কুন্ডুর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক সুশান্ত কুমার বিশ্বাস শান্ত, অসিত কুমার নাগ, বিপ্লব সাহা নয়ন, দেবাশীষ দাস, শিসির দত্ত, দেবু দত্ত, পরিমল মন্ডল, বিনয় কৃষ্ণ সরকার, নারায়ণ চন্দ্র বিশ্বাস, সুশান্ত সরকার ও অজয় কুমার রায়সহ অন্য নেতারা। সত্য সনাতন টিভি

 

সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের নেতারা বলেন, ফরিদপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাঁকে শুভেচ্ছা জানানো হয়েছে। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে ফরিদপুরে ব্যাপক উন্নয়ন হবে। আগামী দিনে এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন তাঁরা। সত্য সনাতন টিভি

 

এ সময় চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুরের উন্নয়নে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন। তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করায় তিনি সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান এবং এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট