রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন

যশোরে ধানখেত থেকে ব্যবসায়ী অরুণ অধিকারীর মরদেহ উদ্ধার।

  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১২ বার পড়া হয়েছে

যশোরের কেশবপুর উপজেলার সাহাপাড়া এলাকার ধানখেত থেকে অরুণ অধিকারী (৪৮) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত অবস্থায় তাঁকে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ধানখেতের কাছে পাওয়া যায়।

 

স্থানীয়রা জানান, অরুণ অধিকারী ওই রাত সাড়ে ১২টার দিকে কেশবপুর শহরের সাহাপাড়ার বাসায় মোটরসাইকেল চালিয়ে ফিরছিলেন। বাড়ির অদূরে একটি ধানখেতের কাছে তাঁকে মোটরসাইকেলের নিচে পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

অরুণ অধিকারী দীর্ঘ ২৮ বছর মালয়েশিয়ায় ছিলেন। দেশে ফিরে তিনি মাছের ঘেরের ব্যবসা করছিলেন। বড় ভাই অশোক অধিকারী সাংবাদিকদের বলেন, “ভাইয়ের মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।”

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রিপন রায় জানান, রাত ১টার দিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হলে তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

 

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

স্থানীয়রা মনে করছেন, ঘটনার প্রকৃত কারণ অজ্ঞাত থাকায় এলাকায় শোক ও উদ্বেগ বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews