1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ২৭ মে ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেমের টানে ঘড় বাঁধলেন তজিম্মুদ্দিন থানার দুই সনাতনী তরুণ তরুণী। বেতারে উপস্থাপকদের পোশাকবিধি ঘিরে বিতর্ক, সামাজিক মাধ্যমে আলোচনা তুঙ্গে। ভারত যা চাইবে, তা-ই পাবে: মোদিকে নিয়ে ট্রাম্পের প্রশংসা গাবতলীতে গৃহবধূ রিতা মজুমদার হত্যা মামলায় গ্রেপ্তার ২ শ্রীমান অমল কৃষ্ণ দাস প্রভু (ড. অভিনব গ্রোভার)-এর জীবন, সাধনা ও বৈজ্ঞানিক অর্জন। রাশিয়ায় আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে রূপকথা রায়ের স্বর্ণজয়। প্রযুক্তিকে মানবসেবায় রূপ দিতে প্রীতম পালের বায়োনিক হাত উদ্যোগ। কান্তি বন্ধু ব্রহ্মচারী মহারাজের সঙ্গে হিন্দু ছাত্র পরিষদের সাক্ষাৎ। আদমদীঘিতে ৭ ফুট উচ্চতার গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চট্টগ্রামে সনাতনী ধর্মীয় রক ব্যান্ড ‘টিম শ্রীকৃষ্ণ’-এর জমকালো আত্মপ্রকাশ।

গাইবান্ধায় মহুরী সুজন রায়ের উপর হামলা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু।

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

গাইবান্ধা সদর উপজেলায় অমিতাভ রায় (সুজন) নামে এক যুবককে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ ঘটিকার দিকে দিকে সদর উপজেলার বল্লমঝাঁড় ইউনিয়নের খামার বল্লমঝাঁড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুজন রায় গাইবান্ধা জেলা জজ কোর্টের একজন আইনজীবী সহকারী (মহুরী) হিসেবে কর্মরত ছিলেন। তিনি মৃত নিরঞ্জন রায়ের ছেলে।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে সুজন রায় বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হন। পথে দুইজন অপরিচিত ব্যক্তি গুরুত্বপূর্ণ কথা বলার কথা বলে তাকে বাড়ি থেকে কিছু দূরে একটি ইটভাটার কাছে নিয়ে যায়। সেখানে পৌঁছামাত্রই দুর্বৃত্তরা ধারালো অস্ত্র (কুড়াল) দিয়ে তার মাথায় এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

পরে তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে রংপুরে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সত্য সনাতন টিভি

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হত্যাকাণ্ডের কারণ এবং হামলাকারীদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, পূর্বশত্রুতা বা পরিকল্পিত হামলার ঘটনা হতে পারে।

এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট