রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন

ময়মনসিংহে নৃশংস হত্যাকাণ্ড: চাল ব্যবসায়ী সুসেন চন্দ্র সরকারকে কুপিয়ে হত্যা, দোকান থেকে নগদ অর্থ লুট

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১১ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ত্রিশালে এক চাল ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের পর তাঁর দোকান থেকে কয়েক লাখ টাকা লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার রাত ১১টার দিকে উপজেলার বগার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তির নাম সুসেন চন্দ্র সরকার (৬২)। তিনি ত্রিশাল উপজেলার সাউথকান্দা গ্রামের বাসিন্দা এবং বগার বাজার চৌরাস্তায় ‘মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ’ নামে চালের আড়তের মালিক ছিলেন।

 

পরিবার ও পুলিশ সূত্র জানায়, রাতে দোকানের ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা সুসেন চন্দ্র সরকারের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাঁকে দোকানের ভেতরে ফেলে রেখে শাটার বন্ধ করে পালিয়ে যায় তারা। সত্য সনাতন টিভি

 

একপর্যায়ে পরিবারের লোকজন তাঁকে খুঁজতে গিয়ে দোকানের শাটার বন্ধ দেখতে পান। পরে শাটার খুলে ভেতরে ঢুকে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর দ্রুত তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

নিহতের ছেলে সুজন সরকার বলেন, “আমাদের কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল না। বাবাকে নির্মমভাবে হত্যা করে দোকান থেকে কয়েক লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। আমরা দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

 

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, রাত ১১টার দিকে দোকানের ভেতরে ঢুকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওই ব্যবসায়ীকে হত্যা করে শাটার বন্ধ করে চলে যায়। পরে পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পেরে পুলিশে খবর দেন।

 

তিনি আরও বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সত্য সনাতন টিভি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews