বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

কুড়িগ্রামে জমি বিরোধে আশরাফ আলীর ধাক্কায় মধু চন্দ্র শীলের মৃত্যু, গ্রেপ্তার ১

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

 

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় জমির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ধাক্কায় মধু চন্দ্র শীল (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গত ২৬ জানুয়ারি সোমবার দুপুর সাড়ে ১২ ঘটিকার দিকে উপজেলার উমরমজিদ ইউনিয়নের জয়দেব মালসাবাড়ী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

 

নিহতের পরিবার, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মধু চন্দ্র শীলের সঙ্গে প্রতিবেশী আবেদ আলীর পরিবারের জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন মধু শীল নিজ বাড়ির সামনে জমির সীমানা বরাবর গাছ লাগাতে গেলে প্রতিবেশী আশরাফ আলী এতে বাধা দেন। একপর্যায়ে আশরাফ আলীর বাবা আবেদ আলী লাগানো গাছগুলো তুলে ফেলেন। সত্য সনাতন টিভি

 

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আশরাফ আলী, তার স্ত্রী লাকি বেগম ও তাদের সঙ্গে থাকা লোকজন মধু শীলকে ধাক্কাধাক্কি করেন। এতে তিনি পাশের একটি নলকূপের গোড়ায় থাকা পাকা প্লাস্টারের ওপর পড়ে গুরুতর আহত হন।

 

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে আশরাফ আলীকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews