বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

নরসিংদীতে গভীর রাতে চঞ্চল ভৌমিকে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে হত্যার অভিযোগ।

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

 

নরসিংদীতে ঘুমন্ত অবস্থায় চঞ্চল চন্দ্র ভৌমিক (২৩) নামে এক যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) গভীর রাতে শহরের পুলিশ লাইন্স এলাকার একটি গাড়ি ওয়ার্কশপে মর্মান্তিক এই ঘটনা ঘটে।

 

নিহত চঞ্চল চন্দ্র ভৌমিক কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের খোকন চন্দ্র ভৌমিকের ছেলে। জীবিকার তাগিদে তিনি নরসিংদী শহরের পুলিশ লাইন্স এলাকায় খানাবাড়ি মসজিদ মার্কেটের একটি গাড়ি ওয়ার্কশপে কাজ করতেন। সত্য সনাতন টিভি

 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, প্রতিদিনের মতো কাজ শেষে শুক্রবার রাতেও দোকানের ভেতরেই ঘুমিয়ে পড়েন চঞ্চল। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা দোকানের শাটারের নিচে আগুন ধরিয়ে দেয়। ভেতরে থাকা পেট্রোল ও মবিলের কারণে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান চঞ্চল।

 

স্থানীয়দের অভিযোগ, এটি কোনো দুর্ঘটনা নয়; বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনাস্থলের আশপাশে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, কয়েকজন ব্যক্তি উদ্দেশ্যমূলকভাবে দোকানের শাটারে আগুন লাগিয়ে দ্রুত সরে পড়ছে। সত্য সনাতন টিভি

 

এ বিষয়ে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক পুলিশ দল কাজ করছে।

 

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। নিহতের পরিবার দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews