1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মহাপীঠ মা ভবানী মন্দিরে মাতৃভক্তদের দর্শন ও পূজা সম্পন্ন। পটুয়াখালীতে স্কুলছাত্রী রাই কর্মকার এর ঝুলন্ত মরদেহ উদ্ধার তেলঙ্গানায় ৮০০ বছরের প্রাচীন শিবমন্দির ভাঙা নিয়ে তীব্র বিতর্ক পশ্চিমবঙ্গের স্কুলে বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’, বদলে গেল প্রার্থনা সংগীতের নিয়ম নয়ন সাধুর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন ২০০ টাকার বিনিময়ে অক্সিজেন খুলে নেওয়ার প্রাণ গেল হিন্দু নারীর আইন পেশায় সফলতার দশ পেরিয়ে একাদশ বর্ষে পদার্পণ করেছেন এড. তাপস পোরশায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আদিবাসী নেতা রামলাল কেরকেটার আধুনিক সুরে ধর্মীয় গানের প্রচারে এগিয়ে যাচ্ছে সনাতনী ব্যান্ড “সত্যম” একাত্তরের ক্ষত বুকে নিয়েই বিদায় নিলেন বীরাঙ্গনা টেপরী রাণী

গোপালগঞ্জে সরস্বতী প্রতিমা ভাঙচুর, তদন্তে পুলিশ ও প্রশাসন।

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

 

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় রাতের আঁধারে সরস্বতী পূজার একটি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ২৩ জানুয়ারি শুক্রবার সরস্বতী পূজা শেষ হওয়ার পর রাত আনুমানিক ১২টার দিকে পূজারীরা মণ্ডপ ত্যাগ করেন। এর পরই উপজেলার উজানী ইউনিয়নের পশ্চিম উজান কান্দনীপাড়া গ্রামের সার্বজনীন পূজা মণ্ডপে দুর্বৃত্তরা প্রতিমাটি ভাঙচুর করে। প্রতিমার ঘাড় মটকে মাথা ঝুলিয়ে রাখা হয় বলে জানা গেছে।

 

শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা মণ্ডপে গিয়ে ভাঙচুরের চিহ্ন দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি মুকসুদপুর থানায় জানান। সত্য সনাতন টিভি

 

খবর পেয়ে মুকসুদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবু হাছনাতসহ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার সদস্য ও সেনাবাহিনীর প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। সত্য সনাতন টিভি

 

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, ভাঙচুরের আগে মণ্ডপে স্থাপিত সিসিটিভি ক্যামেরা খুলে নেওয়া হয়, ফলে কোনো ভিডিও ফুটেজ পাওয়া যায়নি। এ কারণে এখন পর্যন্ত জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি।

 

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে। মন্দির কমিটির পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করে মামলা দায়ের করা হবে।

 

এ ঘটনায় দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। সত্য সনাতন টিভি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট