রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন

গাজীপুরে কর্মীকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারালো লিটন চন্দ্র ঘোষ, তিনজন আটক।

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় দোকানের এক কর্মীকে মারধরের হাত থেকে বাঁচাতে এগিয়ে গিয়ে প্রাণ হারিয়েছেন এক ব্যবসায়ী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

গত ১৭ জানুয়ারি শনিবার বেলা আনুমানিক ১১ ঘটিকার দিকে কালীগঞ্জ পৌরসভার বড়নগর সড়ক সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম লিটন চন্দ্র ঘোষ ওরফে কালি (৫৫)। তিনি চান্দাইয়া এলাকার বাসিন্দা নির্মল চন্দ্র ঘোষ ওরফে কালুর ছেলে এবং স্থানীয় ‘বৈশাখী সুইটমিট অ্যান্ড হোটেল’-এর মালিক ছিলেন। সত্য সনাতন টিভি

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় বালীগাঁও এলাকার বাসিন্দা মাসুম মিয়া (২৮) হোটেলে যান। একপর্যায়ে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে হোটেলের কর্মচারী অনন্ত দাশ (১৭)-এর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হলে মাসুমের বাবা মোহাম্মদ স্বপন মিয়া (৫৫) ও মা মাজেদা খাতুন (৪৫) ঘটনাস্থলে এসে মারধর শুরু করেন।

এ সময় কর্মী অনন্ত দাশকে রক্ষা ও পরিস্থিতি শান্ত করতে হোটেল মালিক কালি ঘোষ এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। এক পর্যায়ে বেলচা দিয়ে তার মাথায় আঘাত করা হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং মারা যান।

ঘটনার পর আশপাশের লোকজন অভিযুক্ত তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সত্য সনাতন টিভি

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews