বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

রাজবাড়ীতে ফিলিং স্টেশনে গাড়িচাপায় হত্যা, গাড়িমালিক ও চালক আটক।

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনে তেলের মূল্য দাবি করায় এক শ্রমিককে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে।গত ১৬ জানুয়ারি মঙ্গলবার ভোররাত সাড়ে চারটার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম রিপন সাহা (৩০)। তিনি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সাহাপাড়া গ্রামের পবিত্র সাহার ছেলে।

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে একটি কালো রঙের ল্যান্ড ক্রুজার জিপ গাড়িসহ মালিক আবুল হাসেম ও চালক কামাল হোসেনকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার বড় মুরারীপুর গ্রামের নিজ বাড়ি থেকে গাড়িমালিক আবুল হাসেমকে এবং বানিবহ নিজপাড়া গ্রাম থেকে চালক কামাল হোসেনকে আটক করা হয়। সত্য সনাতন টিভি

আটক আবুল হাসেম (৫৫) বড় মুরারীপুর গ্রামের বাসিন্দা। তিনি রাজবাড়ী জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও জেলা যুবদলের সাবেক সভাপতি ছিলেন। পেশায় তিনি একজন প্রথম শ্রেণির ঠিকাদার।

ফিলিং স্টেশনের কর্মচারীরা জানান, শুক্রবার ভোররাতে একটি কালো রঙের ল্যান্ড ক্রুজার গাড়ি পাম্পে এসে প্রায় পাঁচ হাজার টাকার তেল নেয়। তেল নেওয়ার পর গাড়িটি টাকা না দিয়েই দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। এ সময় শ্রমিক রিপন সাহা টাকা চাইতে বাধা দিলে গাড়িচালক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যান। ঘটনাস্থলেই রিপন সাহার মৃত্যু হয়।

ফিলিং স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোররাত সাড়ে চারটার দিকে ঢাকা মেট্রো ঘ-১৩-৩৪৭৬ নম্বরের জিপটি পাম্পে আসে। গাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন রিপন সাহা ও গাড়িমালিক আবুল হাসেম। কিছুক্ষণ পর আবুল হাসেম গাড়িতে উঠে বসেন। গাড়ি চলতে শুরু করলে রিপন সাহা দৌড়ে পিছু নেন। একপর্যায়ে তাঁকে চাপা দিয়েই গাড়িটি দ্রুত সড়ক দিয়ে চলে যায়।

আহ্লাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, তেলের টাকা আদায়ের জন্য রিপন সাহা গাড়িটির পেছনে দৌড়ে ঢাকা-খুলনা মহাসড়ক পর্যন্ত যান। পাম্পের আরেক কর্মচারী জাকির হোসেনও তাঁদের পেছনে দৌড় দেন। পরে মহাসড়কে রিপনের মাথা ও মুখ থেঁতলানো মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়। সত্য সনাতন টিভি

পুলিশ আরও জানায়, এর আগেও আবুল হাসেমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রয়েছে। ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি দিবাগত রাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকা থেকে তাঁকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্ত হন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, ঘটনার পর অভিযান চালিয়ে গাড়িটি জব্দ করা হয়েছে এবং মালিক ও চালককে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews