বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

তেলের টাকা চাওয়ায় যুবদল নেতার গাড়িচাপায় পেট্রলপা‌ম্পের কর্মচারী রিপন সাহা নিহত।

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

 

রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনে তেলের টাকা চাইতে গিয়ে এক শ্রমিককে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ১৬ জানুয়ারি শুক্রবার ভোররাত সাড়ে চারটার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

 

নিহত শ্রমিকের নাম রিপন সাহা (৩০)। তিনি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সাহাপাড়া এলাকার বাসিন্দা পবিত্র সাহার ছেলে।

 

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে একটি কালো রঙের ল্যান্ড ক্রুজার জিপ গাড়িসহ এর মালিক আবুল হাসেম ও চালক কামাল হোসেনকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলার বড় মুরারীপুর গ্রামে অভিযান চালিয়ে গাড়িটি জব্দ করা হয় এবং মালিক আবুল হাসেমকে গ্রেপ্তার করা হয়। পরে চালক কামাল হোসেনকে বানিবহ নিজপাড়া গ্রাম থেকে আটক করা হয়।

 

স্থানীয় সূত্র ও ফিলিং স্টেশন কর্মচারীদের বরাতে জানা যায়, শুক্রবার ভোররাতে ঢাকা–খুলনা মহাসড়কের গোয়ালন্দ মোড় সংলগ্ন করিম ফিলিং স্টেশনে একটি কালো রঙের ল্যান্ড ক্রুজার গাড়ি এসে প্রায় পাঁচ হাজার টাকার তেল নেয়। তেল নেওয়ার পর টাকা পরিশোধ না করে গাড়িটি চলে যেতে চাইলে বাধা দেন শ্রমিক রিপন সাহা। এ সময় গাড়িটি দ্রুত গতিতে চালিয়ে তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

 

ফিলিং স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ভোররাত সাড়ে চারটার দিকে গাড়িটি পাম্পে অবস্থান করে। গাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন শ্রমিক রিপন সাহা এবং গাড়ির মালিক আবুল হাসেম। কিছুক্ষণ পর আবুল হাসেম গাড়িতে উঠে বসেন। গাড়ি চালু হলে রিপন দৌড়ে গাড়ির পেছনে যান। এর মধ্যেই তাঁকে চাপা দিয়ে গাড়িটি দ্রুত চলে যায়।

 

আহ্লাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ঘটনার পর ঢাকা–খুলনা মহাসড়কে রিপনের মাথা ও মুখ থেতলানো মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আবুল হাসেম রাজবাড়ী সদর উপজেলার বড় মুরারীপুর গ্রামের বাসিন্দা। তিনি রাজবাড়ী জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও জেলা যুবদলের সাবেক সভাপতি ছিলেন। পেশায় তিনি একজন প্রথম শ্রেণির ঠিকাদার।

 

উল্লেখ্য, এর আগেও ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি দিবাগত রাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আবুল হাসেমকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্ত হন।

 

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, আটক ব্যক্তিদের থানায় হেফাজতে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews