1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অবশেষে সন্ধান মিলেছে ফরিদপুরের ‌হিন্দু কিশোরী নিরুপমা সিকদারের। লাখাইয়ে ধর্মীয় স্থাপনায় মল লেপনের অভিযোগ, এলাকায় ক্ষোভ।। অসহায় বৃদ্ধ মা ও দুই প্রতিবন্ধী মেয়ের বাঁচার আকুতি। অভয়নগরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের। ফরিদপুরে নিরুপমা শিকদার নামে হিন্দু কিশোরী নিখোঁজ। বারদীতে লোকনাথ বাবার তিরোধান উৎসবে তীর্থযাত্রায় নড়িয়া-ঘড়িষার যুব সংঘ। দলদলি চা বাগানে ইসকন ইয়ূথ ফোরামের কৃষ্ণভাবনামৃত প্রচার ও কুইজ প্রতিযোগিতা ফরিদপুরে শ্রীবাস চন্দ্র বিশ্বাস নামে এক সনাতনী কিশোর নিখোঁজ। দুর্জয় দাশগুপ্তের বক্তব্যের সমালোচনা করে সুস্মিতা করের ফেইসবুক পোস্ট। গীতা প্রচার ফাউন্ডেশনের নতুন পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত।

জাতীয় শিক্ষা সপ্তাহে রবীন্দ্র সংগীতে প্রথম স্থান অর্জন করেছেন রাজমণি।

নিজস্ব প্রতিবেদক : অংকন দে | ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ২৪১ বার পড়া হয়েছে

 

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রাজমণি ভট্টাচার্য্য জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত ঢাকা বিভাগীয় পর্যায়ের রবীন্দ্র সংগীত (খ গ্রুপ) প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে।

 

ঢাকায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিযোগীদের পেছনে ফেলে রাজমণি ভট্টাচার্য্য শ্রেষ্ঠত্ব অর্জন করে। তাঁর কণ্ঠের সাবলীলতা, রাগ-তাল ও ভাবব্যঞ্জনার নিখুঁত প্রকাশ বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে।

 

এই সাফল্যের মাধ্যমে রাজমণি ভট্টাচার্য্য শুধু নিজের প্রতিভার স্বাক্ষরই রাখেননি, বরং নিজ বিদ্যালয় ও ভাঙ্গা উপজেলাকেও গৌরবান্বিত করেছেন। তাঁর অর্জনে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সহপাঠী ও স্থানীয় শিক্ষানুরাগীরা আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। সত্য সনাতন টিভি

 

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, রাজমণির এই সাফল্য অন্য শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চায় আরও উৎসাহিত করবে। স্থানীয় অভিভাবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও তাঁর ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট