মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

গীতা প্রচার ফাউন্ডেশনের নতুন পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত।

  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

গত ৩১ মে রবিবার ধর্মীয় ও নৈতিক মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় নিয়ে গীতা প্রচার ফাউন্ডেশনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার লালমনিরহাট শহরের স্টেডিয়ামপাড়ায় অবস্থিত শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে নবনির্বাচিত সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

 

দিনব্যাপী আয়োজনে পূজা-অর্চনা, গীতা পাঠ, হরিনাম সংকীর্তন ও পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।

 

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অতিথিরা শ্রীমদ্ভগবদ্গীতার শিক্ষা, মানবিক মূল্যবোধ, আত্মশুদ্ধি ও সমাজসেবার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। তাঁরা বলেন, বর্তমান সময়ে নৈতিক অবক্ষয় ও সামাজিক বিভাজনের প্রেক্ষাপটে গীতার আদর্শ মানুষকে সঠিক পথ দেখাতে পারে। সত্য সনাতন টিভি

 

শপথ গ্রহণ পর্বে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে আগামী দিনের সাংগঠনিক কর্মকাণ্ড, সমাজকল্যাণমূলক উদ্যোগ এবং সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

 

এ সময় ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনসম্পৃক্ত করার লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

 

দিনের শেষ পর্বে ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, সমবেত প্রার্থনা এবং মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

 

বক্তারা আশা প্রকাশ করেন, গীতার জ্ঞান, সেবা ও মানবকল্যাণের বার্তা সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে গীতা প্রচার ফাউন্ডেশন ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবে।

 

সংগঠনটির মূল প্রতিপাদ্য, “গীতার আলো ধর্মে শক্তি, সেবায় প্রাণ, নৈতিকতায় মুক্তি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews