রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

কক্সবাজারে নবজ্যোতি গীতা শিক্ষা নিকেতনের উদ্যোগে ধর্মীয় মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষা

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৮০ বার পড়া হয়েছে

 

কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের জুমছড়ি হিন্দু পাড়ায় নবজ্যোতি গীতা শিক্ষা নিকেতনের উদ্যোগে প্রথমবারের মতো ধর্মীয় মেধাভিত্তিক ও বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৫ মে) আয়োজিত এ পরীক্ষায় স্থানীয় শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

 

আয়োজকরা সত্য সনাতন টিভিকে জানান, সনাতন ধর্মীয় শিক্ষা ও গীতা শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ চর্চায় উৎসাহিত করাই ছিল মূল উদ্দেশ্য।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবজ্যোতি গীতা শিক্ষা নিকেতনের সভাপতি শ্রী ছোটন শর্মা এবং সাধারণ সম্পাদক শ্রী অজয় শর্মা। এছাড়াও বক্তব্য দেন প্রতিষ্ঠানটির শিক্ষক শ্রী হৃদয় দে জগন্নাথ।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাবেক শিক্ষক লজি শর্মা এবং সহকারী শিক্ষক শ্রীমতী সরুপা শর্মা।সত্য সনাতন টিভি

 

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও শিক্ষামূলক কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করা হবে, যাতে নতুন প্রজন্ম নৈতিক ও ধর্মীয় শিক্ষায় আরও সমৃদ্ধ হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews