রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

অভয়নগরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

যশোরের অভয়নগরে বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় শাহাজান মজুমদার (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) রাতে উপজেলার পায়রা ইউনিয়নের বারান্দি গ্রামের পালবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শাহাজান মজুমদার ওই গ্রামের মৃত মোকসেদ মজুমদারের ছেলে। দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক বিবেক হালদারকে (৩৫) আটক করলেও নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ছেড়ে দিয়েছে পুলিশ।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টার দিকে শাহাজান মজুমদার নিজ বাড়ির সামনে ভবদহ-টেকা সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল পেছন দিক থেকে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

দুর্ঘটনার পর স্থানীয় ক্ষুব্ধ জনতা মোটরসাইকেল চালক বিবেক হালদারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

 

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাসিম সাইদ জানান, দুর্ঘটনায় আহত বৃদ্ধকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

 

অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে আটক মোটরসাইকেল চালককেও ছেড়ে দেওয়া হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews