1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ০১ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মান্তরের পর সনাতন ধর্মে প্রত্যাবর্তন, বাগেরহাটে শিক্ষার্থীর শুদ্ধি যজ্ঞ সম্পন্ন তীর্থ ভ্রমণ শেষে পাতালকালী মন্দিরে ৪৫ হাজার টাকা অনুদান দিল কালী-কীর্তন টিম বাংলাদেশ ফটিকছড়িতে ভ্রমণ শেষে ফেরার পথে প্রাণ গেল দুই হিন্দু কিশোরের মৌলভীবাজারে মন্দিরে চুরি, গোপাল বিগ্রহসহ পূজার সামগ্রী উধাও ফরিদপুরে প্রথমবারের মতো “কালী কীর্তন” অনুষ্ঠিত আধ্যাত্মিক চেতনায় উদযাপিত হবে স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজের শুভ আবির্ভাব তিথি বাংলাদেশ হিন্দু মহাজোট সোনাতলা উপজেলার আংশিক কমিটি গঠন; সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক দয়াল ফরিদপুরে ‘সনাতনী ঐক্য ধারা’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত। “সেবাই ধর্ম” এই প্রত্যয়ে নালিতাবাড়ীতে ‘রাম সেবক সংঘ’-এর আত্মপ্রকাশ দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বোয়ালখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪টি বসতঘর ও ৪টি গরু পুড়ে ছাই।

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ১০নং আহলা কড়লডেঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডের হিন্দুপাড়ায় মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে এবং ৩টি গোয়ালঘরে থাকা ৪টি গরু আগুনে মারা গেছে।

স্থানীয় সূত্র জানায়, রাতের কোনো এক সময় হঠাৎ একটি ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই লেলিহান শিখা আশপাশের ঘরগুলো গ্রাস করে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে পরে আগুন নিয়ন্ত্রণে আসে। সত্য সনাতন টিভি

এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হল
জিশু, বাসু, ছোটন, সুমন ও সুজন। ক্ষতিগ্রস্তরা এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। তাঁদের মাথার ওপর নেই কোনো আশ্রয়, খাবার ও নিরাপত্তার অভাব দেখা দিয়েছে। স্থানীয়রা অগ্নিকাণ্ডের ঘটনায় চরম শোক ও আতঙ্কে রয়েছে।

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও আগুন লাগার সঠিক কারণ এখনো নির্ণয় করা যায়নি। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক ভক্তি রঞ্জন রায় (পিন্টু) বলেছেন, “এই পরিবারগুলোর পাশে দাঁড়ানো এখন আমাদের নৈতিক দায়িত্ব। প্রশাসন যেন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয় এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত পুনর্বাসন নিশ্চিত করে।”

স্থানীয়রা ও মানবিক সংগঠনগুলো ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট