রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

চট্টগ্রামে বাংলাদেশ সনাতন ফাউন্ডেশনের উদ্যোগে পিতৃহীন এক শিক্ষার্থীকে ৭ম শ্রেণীতে ভর্তি।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৩৯৪ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ সনাতন ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে চট্টগ্রামের মোহরা, কালুরঘাট এলাকায় অবস্থিত এ.কে. খান ইউনিসেফ টেকনিক্যাল স্কুলে একজন হতদরিদ্র ও সদ্য পিতৃহীন কন্যা শিক্ষার্থী তুতুল সেন-কে ৭ম শ্রেণীতে ভর্তি করা হয়েছে।

 

আজ ফাউন্ডেশনের পক্ষ থেকে তুতুল সেনের ভর্তির জন্য ১,৯৫০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। উল্লেখ্য, গত ২ জানুয়ারি ২০২৬ ইং তারিখে তুতুল সেনের বাবা পরলোক গমন করেন। পিতৃহীন হয়ে পড়ার পর পরিবারটি চরম আর্থিক সংকটে পড়লে তার লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।

 

এমন সংকটময় সময়ে বাংলাদেশ সনাতন ফাউন্ডেশন এগিয়ে এসে তুতুল সেনের শিক্ষাজীবন অব্যাহত রাখার দায়িত্ব গ্রহণ করে। ফাউন্ডেশনের এই মানবিক কার্যক্রমে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।

 

বাংলাদেশ সনাতন ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, আর্থিক সমস্যার কারণে কোনো মেধাবী শিক্ষার্থী যদি লেখাপড়া করতে সমস্যার সম্মুখীন হয়, তবে তারা যেন অবশ্যই ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন।

 

সবার সহযোগিতা, ভালোবাসা ও সহানুভূতিতে আগামীতেও শিক্ষা ও মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে Bangladesh Sanatan Foundation।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews